editor

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন সিলেটের রাহি ও এবাদাত

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন সিলেটের রাহি ও এবাদাত

7

নিজস্ব প্রতিবেদক
চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সফরে গেলে তাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য এখনও চূড়ান্ত দল ঘোষণা করা না হলেও প্রাথমিকভাবে ২৭ খেলোয়ড়াকে বাছাই করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় দলের কৃতি ক্রিকেটার ও সিলেট বিভাগের দুই কৃতি সন্তান।
এ বিষয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, বিসিবির কাছে খেলোয়াড়দের তালিকা জমা দেয়া হয়েছে। বিসিবি সভাপতি অনুমোদন দেয়ার পরই সেটা প্রকাশ করা হবে।
তবে কোয়ারেন্টাইন বিষয়ক জটিলতার কারণে যদিও সফর নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। এমনকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
কিন্তু তাই বলে তো প্রস্তুতি নেয়া বন্ধ রাখা যাবে না। চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মাসের (অক্টোবর) শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।
যে ২৭ খেলোয়াড়ের জন্য সরকারের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে, তারা হলেন-
১. মুমিনুল হক, ২, লিটন কুমার দাস, ৩. মোহাম্মদ মিঠুন, ৪. মুশফিকুর রহীম, ৫. মাহমুদউল্লাহ রিয়াদ, ৬. তামিম ইকবাল, ৭. সৌম্য সরকার, ৮. মোহাম্মদ সাইফউদ্দিন, ৯. আবু জায়েদ চৌধুরী রাহী, ১০. মোস্তাফিজুর রহমান, ১১. রুবেল হোসেন, ১২. মোসাদ্দেক হোসেন সৈকত, ১৩. মেহেদী হাসান মিরাজ, ১৪. নাঈম হাসান, ১৫. ইমরুল কায়েস, ১৬. তাইজুল ইসলাম, ১৭. এবাদত হোসেন চৌধুরী, ১৮. সাদমান ইসলাম, ১৯. মোহাম্মদ আল আমিন হোসেন, ২০.সানজামুল ইসলাম, ২১. নাজমুল হোসেন শান্ত, ২২.হাসান মাহমুদ, ২৩. মেহেদী হাসান, ২৪. শফিউল ইসলাম, ২৫. ইয়াসির আলি চৌধুরী, ২৬. তাসকিন আহমেদ, ২৭. কাজী নুরুল হাসান সোহান।
এর মধ্যে আবু জায়েদ চৌধুরী রাহী (৯ নং) সিলেট জেলার ও এবাদত হোসেন চৌধুরী (১৭ নং) মৌলভীবাজার জেলার।
সিলেটের বালাগঞ্জে জন্ম নেয়া এবং নগরীর রায়নগরে বেড়ে উঠা আবু জায়েদ চৌধুরী রাহী তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইতোমধ্যে। বর্তমানে টেস্ট দলে বাংলাদেশের নির্ভরযোগ্য পেসার এখন রাহীই। এখন পর্যন্ত ৯ টেস্টে বোলিং করে ২৪ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার।
এদিকে, এই করোনাকালেই গত জুলাই মাসে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দলের বর্তমান সময়ের এই নির্ভরযোগ্য পেসার আবু জায়েদ রাহী । করোনাভাইরাস সংকটের কারণে ঘরোয়া পরিসরে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। রাহীর স্ত্রী হলেন রায়নগর দর্জিপাড়া এলাকার বাসিন্দা তৌহিদা আক্তার জুহা। পেশায় তিনি একজন চিকিৎসক। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে আনুষ্ঠানিকভাবে নব দম্পতিকে বরণ করা হবে বলে জানা গেছে।
অপরদিকে, শ্রীলঙ্কা সফরে ডাক পাওয়া সিলেটের আরেক কৃতী ক্রিকেটার হচ্ছেন এবাদত হোসেন চৌধুরী। সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখার কাঁঠালতলি গ্রামে বাড়ি হলেও চাকরির সুবাদে ফরিদপুর থেকে ২০১৬ সালে রবি ফাস্ট বোলার অন্বেষণ কর্মসূচিতে নিবন্ধন করেন এবাদত। ফরিদপুর স্টেডিয়ামে ট্রায়ালে ঘন্টায় ১৩৯ কিলোমিটার গতিতে বল করে চক্ষু চড়কগাছ করে দেন সংশ্লিষ্টদের। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যে মাত্র দু’জন বোলার ঘন্টায় ১৪০ কিলোমিটার গতির ঝড় তুলতে পারেন! তাঁদের সাথে সাথে এবাদতের নামের সাথে তাই লেপ্টে যায় ‘স্পিডস্টার’ বা গতিদানব উপাধি।
পরবর্তীতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয় এবাদত হোসেনের। এই পেস বোলার এখন ভবিষ্যতের জন্য স্বপ্ন আঁকছেন। পরিশ্রম, আত্মবিশ্বাসে স্বপ্নের নাগাল পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

6 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

4 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

7 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

8 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

8 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

7 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
5