editor
প্রকাশিত: 4:52 PM, December 12, 2024
গীতাজয়ন্তী উপলক্ষে দিবসব্যাপী সিলেটের পুরানলেন শ্রীশ্রীগীতা মন্দিরের ‘গীতা পাঠচক্র’ এর উদ্যোগে ‘শ্রীমদ্ভগবদ্গীতা স্বাধ্যায়-যজ্ঞ মহোৎসব’ আগামী শুক্রবার (১৩ ডিসেম্বর অনুষ্টিত হবে। শ্রীশ্রীগীতা মন্দির পরিচালনা কমিটির সহায়তায় দিবসটিতে ‘শ্রীমদ্ভগবদ্গীতা স্বাধ্যায়-যজ্ঞের পাশাপাশি অন্য কর্মসূচিগুলো হলো ধর্মসভা, সম্মাননা ও পুরস্কার প্রদান।
শুক্রবার ভোর ৬.১৫ ঘটিকায় অমৃতরাম ভট্টাচার্য (দুলাল) এর পৌরহিত্যে ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনার মাধ্যমে দিবসব্যাপী অনুষ্ঠান শুরু হবে। ভোর ৬.২৫ ঘটিকায় স্বাধ্যায়-যজ্ঞ শুরু হয়ে চলবে বিকেল ৫.২০ ঘটিকা পর্যন্ত, এতে আচার্য থাকবেন বিনীত কুমার চক্রবর্তী। স্বাধ্যায়-যজ্ঞে একে একে অংশ নেবে মোট ১০টি যাজ্ঞিক সংঘ। সংঘগুলো হলো- শ্রীহট্ট ব্রাহ্মণ পরিষদ; গীতা পাঠচক্র, শ্রীশ্রীগীতামন্দির, পুরানলেন, সিলেট; মহানাম সেবক সংঘ, শ্রীহট্ট; শ্রীমদ্ভাগবত বিদ্যাপীঠ, গঙ্গারামের চক, দক্ষিণ সুরমা, সিলেট; বেদব্যাস গীতাশিক্ষা কেন্দ্র, শিববাড়ি, সিলেট; নিম্বার্ক আশ্রম গীতা শিক্ষা কেন্দ্র, মির্জাজাঙ্গাল, সিলেট; বিবেকানন্দ বিদ্যার্থী ভবন, রামকৃষ্ণ মিশন আশ্রম, সিলেট; উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস, চালিবন্দর, সিলেট; শ্রীমা সারদা সংঘ, সিলেট এবং গীতা সংঘ, করেরপাড়া, সিলেট। ৫.২০-৫.৩. ঘটিকা পর্যন্ত চলবে সমবেত গীতা মাহাত্ম্য পাঠ (বরাহ পুরাণোক্ত)। এরপর হবে সমবেত প্রার্থনা।
৫.৪০ ঘটিকায় ‘শ্রীমদ্ভগবদ্গীতায় জীবনদর্শন’ র্শীষক ধর্মসভা অনুষ্টিত হবে। এতে সভাপতিত্বে করবেন পুরানলেন শ্রীশ্রীগীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনোজবিকাশ দেবরায় এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। মুখ্য আলোচকের বক্তব্য রাখবেন শ্রীশ্রীগীতা মন্দিরের ‘গীতা পাঠচক্র’র আচার্য বিনীত কুমার চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখবেন সম্পাদক অশোক রঞ্জন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন শ্রীশ্রীগীতা মন্দিরের ‘গীতা পাঠচক্র’র সহ-সভাপতি রণবিজয় ভট্টাচার্য। পরে স্বাধ্যায়-যজ্ঞে অংশগ্রহণকারী দলগুলোকে সংবর্ধনা এবং প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।
দিনব্যাপী কর্মসূচিগুলোতে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন শ্রীশ্রীগীতা মন্দিরের ‘গীতা পাঠচক্র’র সভাপতি সুধাময় দেব ও সম্পাদক অশোক রঞ্জন চৌধুরী।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর