editor
প্রকাশিত: 6:28 PM, July 27, 2026
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
নবগঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক পদে সুব্রত ধর বাপ্পী এবং কোষাধ্যক্ষ পদে শ্রী বিমল দেবনাথ নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ধাম সংরক্ষণ কমিটির সভাপতি এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেপাল কুমার দেব।
প্রথম অধিবেশনে অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দেব, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী মানিক লাল দে, জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশি কান্ত পাল, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি রুপক কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শ্রী সিতেশ গোস্বামী।
আলোচনা সভা শেষে প্রথম অধিবেশনে বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মেম্বার রনজিত চন্দ্র ধর রন।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব এবং সাধারণ সম্পাদক পদে সুব্রত ধর বাপ্পী-এর নাম প্রস্তাব করা হয়। উক্ত পদগুলোতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়। পরবর্তীতে গঠিত ৭ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির সিদ্ধান্তক্রমে কোষাধ্যক্ষ পদে শ্রী বিমল দেবনাথ-কে নির্বাচিত করা হয়।
3 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
7 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
8 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
4 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’
1 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে