editor

প্রকাশিত: 4:00 PM, April 11, 2026

শ্রুতি সম্মাননা ১৪৩২ পাচ্ছেন প্রখ্যাত লোকসংগীত শিল্পী শ্যামল পাল

শ্রুতি সম্মাননা ১৪৩২ পাচ্ছেন প্রখ্যাত লোকসংগীত শিল্পী শ্যামল পাল

8

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ সিলেটের মর্যাদাপূর্ণ ‘শ্রুতি সম্মাননা’র জন্য মনোনীত হয়েছেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী শ্যামল পাল। দীর্ঘ দুই দশক ধরে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও চারুকলার বিভিন্ন শাখায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই সম্মাননা প্রদান করে আসছে সংগঠনটি।

5

ফরিদপুর জেলার মধুখালীর বাগবাড়ী গ্রামে জন্ম নেওয়া শ্যামল পাল শৈশব থেকেই পারিবারিক আবহে সংগীতের সাথে যুক্ত। জ্যাঠা তারাপদ পাল এবং পরে মিহির কুমার গাঙ্গুলীর কাছে উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন তিনি। লোকসংগীতের গভীর নির্যাস গ্রহণ করেছেন প্রখ্যাত শিল্পী কিরণ চন্দ্র রায়, হাফিজুর রহমান এবং ইন্দ্রমোহন রাজবংশীর মতো গুণীজনদের কাছ থেকে।

6

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী শ্যামল পাল লোকসংগীতের সুর নিয়ে বাংলাদেশের প্রতিটি প্রান্ত ছাড়াও ওপার বাংলার কোচবিহার, আসানসোল, পুরুলিয়া ও বর্ধমানসহ বিভিন্ন স্থানে পদচিহ্ন রেখেছেন। ২০২০ সালে তিনি ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি থেকেও গুণীজন সম্মাননা লাভ করেন। তার দরাজ কণ্ঠের লোকজ সুর মাটির মানুষের হৃদয়ে গভীর আবেদন তৈরি করে।

বিগত বছরগুলোতে ভবতোষ চৌধুরী, কবি তুষার কর, উস্তাদ করিম শাহাব উদ্দিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, হেলাল হাফিজ এবং ডালিয়া আহমেদের মতো প্রথিতযশা গুণীজনরা এই সম্মাননা লাভ করেছেন। গত বছর ১৪৩১ বঙ্গাব্দে রবীন্দ্র সংগীতে এই সম্মাননা পেয়েছিলেন রাণা কুমার সিনহা। সেই ধারাবাহিকতায় এবার লোকসংগীতে বিশেষ অবদানের জন্য শ্যামল পালকে এই বিরল সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

4

শ্রুতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী পহেলা বৈশাখ ‘শ্রুতি বর্ষবরণ উৎসবে’ আনুষ্ঠানিকভাবে শিল্পী শ্যামল পালের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। বর্ণাঢ্য এই আয়োজনে সিলেটের সকল সাংস্কৃতিক ও সৃজনশীল মানুষকে উপস্থিত থাকার জন্য শ্রুতির পক্ষ থেকে সানুগ্রহ আমন্ত্রণ জানানো হয়েছে।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

7 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

5 স্টাফ রিপোর্টার: 7 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
4