editor
প্রকাশিত: 9:23 PM, October 23, 2025
জাতীয় উপজেলা দিবস উপলক্ষে সিলেট জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
জাতীয় সেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির আহবায়ক এম মুর্শেদ খান এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা কমিটির সদস্য সচিব এম. বরকত আলীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির আহবায়ক শাহ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য নুরুজ্জামান আকন্দ, জেলা সেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির নেতা টিপু সুলতান, মহানগর সদস্য সচিব ইমরান আহমদ, নাজমুল ইসলাম, কামরুল হক, সাদেক আলী, যুগ্ম আহবায়ক হানিফ আহমদ, আরজু মিয়া, হোসেন মিয়া, জেলা কমিটির সদস্য রাজন আহমেদ, হাসান মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও তৃণমূল উন্নয়নের স্থপতি ছিলেন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। তাঁর নেতৃত্বেই দেশে উপজেলা পদ্ধতির সূচনা হয় এবং স্থানীয় সরকারের ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় উপজেলা দিবসের প্রতিষ্ঠা ঘটে।
বক্তারা বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন জনগণের কল্যাণে নিবেদিত এক দূরদর্শী নেতা। তিনি দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করতে উপজেলা পরিষদ গঠন করেন, যার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ বিভিন্ন খাতে জনগণ সরাসরি উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। তারা আরও বলেন, উপজেলা ব্যবস্থার মাধ্যমে প্রশাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে, যা ছিল এরশাদের যুগান্তকারী অবদান। বক্তারা তাঁর এই ঐতিহাসিক ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সু-শাসন ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন