editor

প্রকাশিত: 11:09 AM, September 30, 2026

সংগ্রামের রাজপথ থেকে সংগঠনের শীর্ষে মকসুদ আহমদের নতুন অধ্যায়

সংগ্রামের রাজপথ থেকে সংগঠনের শীর্ষে মকসুদ আহমদের নতুন অধ্যায়

রাজনীতির পথ কখনোই মসৃণ ছিল না মকসুদ আহমদের। ব্যক্তিগত জীবন, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাপনের নানা সুযোগ-সুবিধা পেছনে রেখে দীর্ঘ সময় ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় তার রাজনৈতিক পথচলার অন্যতম আলোচিত দিক।

মিছিল, সভা-সমাবেশ থেকে শুরু করে দলীয় আন্দোলন-সংগ্রাম বিভিন্ন সময়ে মাঠের কর্মসূচিতে সক্রিয় থাকার মধ্য দিয়েই সংগঠনের তৃণমূল থেকে নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে এসেছেন তিনি।

সিলেটের রাজনৈতিক অঙ্গনে মকসুদ আহমদের পরিচিতি শুধু একটি সাংগঠনিক পদে সীমাবদ্ধ নয়; দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, প্রতিকূল সময়ে মাঠে থাকা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ তার রাজনৈতিক অবস্থানকে আলাদা মাত্রা দিয়েছে, এমনটাই মনে করেন তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীরা।

রাজনীতির কারণে ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডে সময় দেওয়ার সুযোগ অনেকাংশে সীমিত হয়েছেÑএমন দাবি রয়েছে তার অনুসারীদের। তাদের ভাষায়, রাজনীতিকে কেবল পদ-পদবির হিসাব হিসেবে না দেখে দীর্ঘদিন ধরে একটি আদর্শিক পথচলা হিসেবে নিয়েছেন মকসুদ। রাজনৈতিক কর্মসূচিতে সময় দিতে গিয়ে ব্যক্তিগত ব্যস্ততা, ব্যবসায়িক সুযোগ এবং স্বাভাবিক জীবনের অনেক কিছুই তাকে বিসর্জন দিতে হয়েছে।

এরই মধ্যে বিভিন্ন সময় মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক চাপের মুখোমুখি হওয়ার ঘটনাও তার রাজনৈতিক জীবনের অংশ হয়ে এসেছে বলে দলীয় নেতাকর্মীরা উল্লেখ করেন। এসব প্রতিকূলতার মধ্যেও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ধরে রেখে মাঠে সক্রিয় থাকার কারণেই তার রাজনৈতিক অবস্থান ধীরে ধীরে শক্ত হয়েছে বলে দাবি তাদের।

দীর্ঘ রাজনৈতিক পথচলার একপর্যায়ে তিনি সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নতুন সাংগঠনিক বিন্যাসে জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পাওয়ায় তার রাজনৈতিক জীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়।

মকসুদ আহমদের এই উত্থানকে ঘিরে তার অনুসারীদের বক্তব্য পদটি তার কাছে হঠাৎ পাওয়া কোনো অর্জন নয়; এর পেছনে রয়েছে দীর্ঘ সময়ের রাজনৈতিক শ্রম, ত্যাগ, ব্যক্তিগত বিসর্জন এবং রাজপথে সক্রিয় থাকার ধারাবাহিকতা।

তবে নতুন দায়িত্বের সঙ্গে প্রত্যাশাও বেড়েছে। জেলা যুবদলকে তৃণমূল পর্যন্ত আরও সংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় তৈরি এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার বড় দায়িত্ব এখন তার সামনে। ফলে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর মকসুদ আহমদের নেতৃত্বের নতুন অধ্যায় কীভাবে এগোয়, সেটিই এখন সিলেটের রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে