editor
প্রকাশিত: 7:47 PM, November 7, 2022
ডিএসএস ডেস্ক:: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ‘সংবিধান মেনেই আগামী বছরের শেষদিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যত্যয় হবে না। সবাইকে এই ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। দেশের অগ্রগতিকে অব্যাহত রাখার জন্য সরকারকে টিকিয়ে রাখতে হবে’। বিএনপি মিথ্যাচার করছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘পদ্মাসেতু নিয়েও বিএনপি মিথ্যে প্রচারণা চালিয়েছিল। বলেছিল এ সেতু হবে না। কিন্তু শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। বিএনপির মিথ্যাচার সত্ত্বেও দেশ এগিয়ে আছে। দেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দারিদ্রতা দূরীকরণে বাংলাদেশ পুরো বিশ্বের কাছে এখন উদাহরণ’।
রবিবার (৬ নভেম্বর) নগরের কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি কখনো গণতন্ত্রে বিশ্বাসী নয় : নানক
বৈশ্বিক মন্দায় আমাদের খুব একটা সমস্যা হবে না : ড. মোমেন
সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গির কবির নানক বলেন, ‘আমরা এখন একটা ষড়যন্ত্রের মধ্যে আছি। এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যই কেবল এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে। ফলে বিভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনা গণতন্ত্রকে সম্মান করেন। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এ কারণেই মির্জা ফখরুলরা বাড়িতে ঘুমাতে পারছেন। গণতন্ত্র আছে বলেই আজ তারা সমাবেশ করতে পারছেন। কিন্তু বিরোধী দলে থাকার সময় আমরা বাড়িতে ঘুমাতে পারিনি’।
বিএনপির সমাবেশে নেতাকর্মীদের হাতে লাঠি নিয়ে আসার বিষয়টি উল্লেখ করে নানক বলেন, ‘সবকিছু মেনে নেবো, ‘কিন্তু রাজনীতির শিষ্টাচার বহির্ভূত কিছু মেনে নেয়া হবে না। লাঠি নিয়ে মিছিল মানা হবে না। এর জবাব দেওয়া হবে। বিএনপি কখনো গণতন্ত্র চর্চা করে না। তারা মানুষের উপর জুলুম-অত্যাচার করে বেড়ায়’।
প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভাবনীয় উন্নয়ন হচ্ছে। বিএনপির এটা সহ্য হচ্ছে না। তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপির জন্মই হয়েছে ক্যান্টনমেন্টে অবৈধ প্রন্থায়, তারা আজ গণতন্ত্রের কথা বলে। এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন জেনারেল জিয়া’। হানিফ বলেন, ‘আজ বিএনপি বলে সরকার রিজার্ভ শেষ করে দিয়েছে। অথচ বিএনপির সময়ে রিজার্ভ ছিলো মাত্র তিন বিলিয়ন ডলার। আর এই সঙ্কটের সময়েও এখনও আমাদের রিজার্ভ আছে ৩৮ বিলিয়ন ডলার’।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘সময়মতো ও সংবিধান মেনেই নির্বাচন হবে। কেয়ামত পর্যন্ত চেষ্টা করেও তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে’। তিনি বলেন, ‘শেখ হাসিনা হবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী। বিএনপি যতই লাফালাফি করুক কোন লাভ হবে না। কেবল বক্তৃতা করলেই গণঅভ্যুত্থান হয় না’।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দলীয় নেতাকর্মীদের দেশের মানুষের জন্য কাজ করতে নির্দেশনা দিয়েছেন। সামনে কঠিন সময় আসছে, লড়াই করতে হবে। আমাদের এক থাকতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সর্ম্পক আরও বৃদ্ধি করতে হবে’।
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ‘এখন পুরো বিশ্বই সঙ্কটে আছে, কেউ স্বস্তিতে নেই। তবে বৈশ্বিক মন্দা মোকাবিলায় প্রধানমন্ত্রী দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করে রেখেছেন। তাই মন্দায় একটু হয়তো কষ্ট পাবো, তবে আমাদের খুব একটা সমস্যা হবে না। খাদ্যের কোন ঘাটতি হবে না’। ‘স্বল্প আয়ের মানুষের যাতে সমস্যা না হয় তার জন্য প্রায় দেড় কোটি মানুষকে টিসিবি ও ৫০ হাজার লোককে বিজিবির মাধ্যমে ১৫ টাকা করে চাল দেয়া হচ্ছে, এবং এ কার্যক্রম আরো কয়েক মাস ধরে চলবে’ জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে পররাষ্ট্র সম্পর্ক উন্নয়ন করে আন্তর্জাতিক ভাবে যেসব দেশ আগে বাংলাদেশকে পাত্তা দিতো না, তারাও এখন আমাদের সম্মানের চোখে দেখে। বিএনপি সমবসময় বলে দেশে মানবাধিকার নেই। অথচ বাংলাদেশ এবার সর্বোচ্চ ভোটে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে’।
ড. মোমেন বলেন, ‘আমি গত নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার অধিকাংশ পুরণ হয়েছে। এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। দেশের মঙ্গল ও নিজেদের অস্থিত্বের স্বার্থে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে’। ‘দলে বিভেদের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে কিছু বিভেদ আছে। তবে আমরা যদি এক হয়ে মাঠে নামি কেউ আমাদের ঠেকাতে পারবে না। কারণ আওয়ামী লীগ অনেক শক্তিশালী। আর আনাদের বিরোধীরা খুব দুর্বল। তারা হাওয়ার উপরে আছে। তারা কেবল মিথ্যে প্রচারণা চালাচ্ছে’।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক আহমদ চৌধুরী ও আজিজুস সামাদ ডন, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ।
দিনব্যাপী এ প্রতিনিধিসভায় সিলেট মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন।
ডিএসএস/৭ নভেম্বর/পিভি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক