editor
প্রকাশিত: 9:43 PM, June 3, 2023
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, জাতীয় সংসদে যে বাজেট পেশ করা হয়েছে সেটি হচ্ছে গরিব মারার বাজেট। বাজেট কোন হিসেবে গণমুখী নয়। এই বাজেট ধনীকে আরো ধনী করবে আর গরীবকে আরো গরীব করবে। বাজেটে যে মুদ্রাস্ফীতি কিভাবে রোধ করা হবে এই সম্বন্ধে কোন দিকনির্দেশনা নাই। বর্তমানে দেশে শতকরা ৭০ ভাগ সম্পদ মাত্র ১০ ভাগ এর কাছে এবং বাকি ৩০ ভাগ সম্পদ পরিসংখ্যান অনুযায়ী মাত্র ১০ ভাগ এর কাছে। আয় বৈষম্য কিভাবে দূর করা হবে এই সম্বন্ধেও কোন দিক নির্দেশনা নাই। বর্তমান বাজেটে যে প্রবৃদ্ধির হার দেখানো হয়েছে এবং যে পরিমাণ রাজস্ব আয় দেখানো হয়েছে তা দেশের প্রকৃত অর্থনীতিবিদদের মতে অসামঞ্জস্যপূর্ণ এবং অবাস্তব। বর্তমানে মিডিয়ার খবর অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে আসছে। এর ফলাফল স্বরূপ পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মত কয়লার ওভাবে দ্বিতীয় বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে যাবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিভাবে বাড়ানো যাবে এ ব্যাপারেও বাজেটে কোন দিক নির্দেশনা নাই।
তিনি আরো বলেন, এই বাজেটকে পূর্ণ বিবেচনা করে গণমুখী বাজেটে পরিণত করা এবং ঢালাওভাবে দুই হাজার টাকা করে ট্যাক্স দেওয়া বন্ধ করতে হবে।
তিনি (৩ জুন) রাতে দাড়িয়াপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সিলেট জেলা শাখার সদস্য সংগ্রহ সপ্তাহের উদ্বোধন ও বাজেট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় শ্রমিকজোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সদস্য সচিব সুরমা আক্তার নাঈমা এর পরিচালনায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকজোট সিলেট জেলা শাখার সদস্য রফিক মিয়া, মো. জুম্মান খান, মাসুক আহমদ, নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়