editor

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

6

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিনের নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ এই স্মারকলিপি তুলে দেন।

4

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসনিম আহমদ নেহার, ৪নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, বিএনপি নেতা খিজির খান, সনজির আহমদ, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা সৈয়দ মহসিন উদ্দিন, সহ-সভাপতি ক্বারী মাওলানা বাহা উদ্দিন, মাস্টার তাজিম আলী সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের শিক্ষক উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শিক্ষক নেতৃবৃন্দ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে দেশের তৃণমূল পর্যায়ে নিরক্ষরতা দূরীকরণ, শিশুদের প্রাথমিক শিক্ষা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে মউশিক শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ প্রকল্পভিত্তিক হওয়ায় তারা দীর্ঘদিন ধরে নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বৃহৎ মানবিক প্রকল্পটিকে অনতিবিলম্বে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা জরুরি।

5

সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক অত্যন্ত গুরুত্বের সাথে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং শিক্ষকদের এই যৌক্তিক দাবিটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

7 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

4 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

5 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

5 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুরবানী সংক্রান্ত জরুরী মাসায়েল

কুরবানী সংক্রান্ত জরুরী মাসায়েল

1 কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করেনা তার ব্যাপারে

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

4 সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত

আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

6 ‎সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। 8

নেপথ্যে ‘অ্যামেক্স এসোসিয়েটস’: নিঃস্ব শত শত মানুষ, নেতার খুঁটির জোরে বেপরোয়া জাবের!

নেপথ্যে ‘অ্যামেক্স এসোসিয়েটস’: নিঃস্ব শত শত মানুষ, নেতার খুঁটির জোরে বেপরোয়া জাবের!

2 সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স

1
3