editor
প্রকাশিত: 3:49 PM, December 14, 2024
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন একাত্তরের ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও রক্তাক্ত জুলাই-আগস্টের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন, একাত্তর ও ’২৪ এর লক্ষ্য একই সূত্রে গাঁথা। তথ্য উপদেষ্ঠা নাহিদুল ইসলাম সম্প্রতি সংস্কার প্রশ্নে বলেছেন, কিছু রাজনীতিকরা নির্বাচনের দাবি করে অন্তর্বর্তী বিপ্লবী সরকারকে ব্যর্থ করার চেষ্ঠা করছে। তিনি এ ব্যক্তব্যকে যথাপুযোক্ত ও সঠিক এবং সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, চাল ও তেলের দামের কারনে গরীব জনগণের মধ্যে চরম অস্বস্তি বিরাজ করছে। এক-দেড় মাইলের ব্যবধানে ভিন্ন বাজারে নিত্যপণ্যের দামের মধ্যে বিশাল ফারাক রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বিগত ১৫ বছরে লুট হওয়া প্রায় ২৮ লক্ষ কোটি টাকা উদ্ধার, রাষ্ট্র সংস্কার সম্পন্ন ও বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ সম্পন্ন করেই জাতীয় নির্বাচনের উদ্যোগে চায় গোটা দেশবাসী। এই বিষয়ে কোন ধরনের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পূর্বঘোষিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দীন স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলপূর্ব এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ অ্যাডভোকেটের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের অন্যতম উপদেষ্ঠা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতোয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সিলেট ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, সাংবাদিক শহীদ আহমদ খান, শ্রমিক নেতা মিজান গাজী, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ প্রমুখ।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর