admin

প্রকাশিত: 12:10 PM, November 23, 2020

সকল অনাবাদি জমি চাষা বাদের আওতায় আনতে হবে

সকল অনাবাদি জমি চাষা বাদের আওতায় আনতে হবে

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, কৃষকরা হচ্ছেন দেশের চালিকা শক্তি, দেশকে এগিয়ে নিতে হলে কৃষি খাতের উন্নয়ন করতে হবে এই লক্ষকে সামনে রেখে বর্তমান সরকার কৃষি খাতে ভর্তুকি দিয়ে কৃষকদের কৃষি খাতে উৎসাহিত করেছেন। করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় দেশের অর্থনীতি কিছুটা ব্যহত হয়েছে কিন্তু কৃষি উৎপাদন অব্যাহত থাকায় অর্থনীতিতে তেমন একটা প্রভাব পরেনি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়ায় কৃষকরা কৃষিখাতে ঝাপিয়ে পড়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো সকল অনাবাদি জমিতে ধান, গম, ভুট্টা, সরিষা, শাক-সবজি ফলন করে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে কৃষকদের প্রতি তিনি আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি ২০২০-২০২১ মৌসুমে পূণর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমদ ও সাহিদা সুলতানার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানার ওসি মোঃ ছাহাবুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ময়নুল আহসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, মোঃ সৈয়দুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমার আচার্য্য, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ মেম্বার, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ১৬০০ কৃষকদের মধ্যে সার, ধান, বীজ, গম, ভূট্টা, সরিষা, সুর্যমূখী সহ বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন