editor
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
নিজস্ব প্রিতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার নিশারুল আরিফ বলেছেন, সিলেটে রায়হান হত্যাকান্ডের ঘটনা অনভিপ্রেত, অপ্রত্যাশিত। যে অপরাধী সে যে বাহিনীরই হোক না কেন সে অপরাধী। যেহেতু পুলিশ এ ঘটনায় অভিযুক্ত একারণে আমি লজ্জিত। তবে এটি আমাদের কাছে ধর্তব্য কোন বিষয় নয়। আমাদের মুল টার্গেট আসামীদের গ্রেফতার করা।
তিনি বলেন, সকরারের কঠোর নির্দেশনা আছে এ ঘটনায় সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার। আমরা তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা করব। এই এসাইনমেন্ট নিয়েই আমি সিলেটে এসেছি। আসামীদের গ্রেফতারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
পুলিশ কমিশনার নিশারুল আরিফ আরো বলেন, রায়হানের পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছি। তাদের দাবি মুল আসামীকে গ্রেফতার করা। পুলিশসহ সবগুলো বাহিনী এ চেষ্টা অব্যাহত রেখেছে। জড়িত সকলকে আমরা গ্রেফতার করব। তাদের ব্যপারে কোন তথ্য পেলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের বাড়িতে তার পরিবারের সাথে আলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এরআগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানযোগে তিনি সিলেট এসে পৌছান। সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করে রায়হানের বাসায় যান পুলিশ কমিশনার নিশারুল আরিফ।
7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
4 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
5 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
6 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
3 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
4 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 8 বুধবার (২৪