editor

প্রকাশিত: 7:35 PM, August 23, 2024

সবাই যে যার জায়গা থেকে বন্যার্তদের সাহায্য করি : অপু বিশ্বাস

সবাই যে যার জায়গা থেকে বন্যার্তদের সাহায্য করি : অপু বিশ্বাস

টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে দেশের ১২ জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়।

এর মধ্যে চার জেলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাদুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও এগিয়ে এসেছে।

তারকাদের মাঝে আবার কেউ কেউ বন্যার এমন ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে সামাজিক মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে একজন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে বন্যাদুর্গত এলাকার বেশ কিছু দুর্ভোগের ছবি শেয়ার করেন তিনি। তাতে চিত্রনায়িকা লেখেন, ‘আসুন আমরা সবাই মিলে যে যার যার জায়গা থেকে বন্যার্তদের সাহায্য করি। বন্যায় পানিতে অসহায় হয়ে আটকে পড়া মানুষদের কাঁধে হাত রেখে তাদের সাহস যোগাতে এবং তাদের সাহায্যার্থে সবাই এগিয়ে আসি।

এর আগে বুধবার দিবাগত রাতে সামাজিক মাধ্যমে বন্যা আক্রান্ত একটি ডামি ছবি শেয়ার করে সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন অপু বিশ্বাস। লিখেছিলেন, ‘সর্বশক্তিমান আল্লাহ, আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো।’

অপুর এ সকল পোস্ট ঘিরে তার ভক্তরাও নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেন। একইসঙ্গে এমন পরিস্থিতিতে সকলে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেন। পাশাপাশি একে অপরের সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা

মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস

মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক