editor
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে হলে শতভাগ নাগরিকের জন্য নিরাপদ বসতি নিশ্চিত করতে হবে বলেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে ব্রাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও সিলেট সিটি করপোরেশনের আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিসিক মেয়র বলেন, সবার জন্য নিরাপদ বসতি নিশ্চিতের লক্ষে সিলেট সিটি করপোরেশন সরকারী প্রকল্পের পাশাপাশি বেসরকারী দেশিয় ও আন্তর্জাতিক সেবা সংস্থার মাধ্যমের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। নগরবাসির জীবনমানের উন্নয়ন বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা সহ নিরাপদ বাস যোগ্য বসতি, পরিস্কার পরিচ্চন্ন পরিবেশ নিশ্চিতে সিসিক কাজ করছে।
এবার বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ছিল “সবার জন্য নিরাপদ আবাসন, ভবিষ্যতের উন্নত নগর”। সিসিক মেয়র বলেন, করোনা পরিস্থিতিতে নগরীর নিম্ন আয়ের মানুষের বসতি কলোনীগুলোতে স্বাস্থ্য সচেতনতায় আরো কার্যক্রম হাতে নিতে হবে। সিটি করপোরেশনের পাশাপাশি বেসরকারী সেবা সংস্থাগুলোকেও আরো জোরালো ভূমিকা রাখতে আহবান জানান তিনি। আলোচনা সভায় বক্তব্য রাকেন সিসিকের কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর নাজনীন আক্তার কণা, কাউন্সিলর মাসুদা সুলতানা, কাউন্সিলর রেবেকা বেগম রেনু, কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ব্রাকের সিলেট অঞ্চলের সমন্বয়কারী তুহিন আলম প্রমুখ। আলোচনা সভায় ব্রাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাঠ কর্মী, অর্গানাইজার ও অংশীজনেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। এবার ৫ অক্টোবর বিশ্ব বসতি দিবস পালিত হয়।
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
2 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
5 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
5 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
4 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 8 বুধবার (২৪