editor
প্রকাশিত: 12:52 PM, January 25, 2025
সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও সুরমা বয়েজ ক্লাবের উপদেষ্টা বদরুজ্জামান সেলিম বলেছেন, সুরমা বয়েজ ক্লাব দেশ ও সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ ৪০ বছর ধরে সমাজের অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছে এই সংগঠন। সমাজের উন্নয়নের কাজ করার জন্য সিলেটের ইতিহাসে সুরমা বয়েজ ক্লাব স্মরণীয় হয়ে থাকবে। আমি সত্যিই আনন্দিত এমন একটি সামাজিক সংগঠনের সাথে নিজেকে দীর্ঘ দিন যাবত জড়িয়ে রাখতে পেরে। আমি সুরমা বয়েজ ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। নিঃস্বার্থভাবে ক্লাবের সদস্যরা যে কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সরকারের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে তারা।
তিনি শনিবার (২৫ জানুয়ারি) সকালে নগরীর কলবাখানি এলাকায় সুরমা বয়েজ ক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, র্যালি ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে গত শুক্রবার রাতে কেক কেটে ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ২ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
সুরমা বয়েজ ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুরের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, জামাল আহমদ, যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ছামিয়া আনোয়ার, এস এম রফিক, মাসুক আহমদ, কামাল আহমদ, শের ইসলাম, রেজাউল করিম, জুবের আহমদ সার্জন, শফিকুল ইসলাম, মো. রিফাত এরশাদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন