editor
প্রকাশিত: 11:09 PM, December 9, 2020
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২০ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশব্যাপি পরিচালিত জয়িতা অন্বেষণে বাংলাদেশ- শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ফেঞ্চুগঞ্জে সর্বশ্রেষ্ঠ জয়িতার সম্মাননায় ভূষিত হলেন দৈনিক সিলেটের সময় ও দৈনিক সিলেটের হালচালের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ আফিয়া খানম। বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি মান্নান’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সমাজ, সংস্কৃতি ও শিক্ষার মান উন্নয়নে সর্বমহলে প্রশংসিত শেখ আফিয়া খানম সিলেট সিটি কর্পোরেশন অধিভুক্ত কাজিরখলা বরইকান্দি এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একমাত্র কন্যা সন্তান। সিলেটের সুনামধন্য ব্যবসায়ী মরহুম শেখ তিতু মিয়া ও মাতা হাওয়ারুন্নেসার ঘরে জন্ম নেয়া আফিয়া দুই ভাই এক বোনের মধ্যে দ্বিতীয়। বড় ভাই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মো. নূর উদ্দিন ও ছোট ভাই মরহুম শাহাব উদ্দিন। ১৯৮৫ সালে ফেঞ্চুগঞ্জের জননন্দিত আওয়ামী লীগ নেতা ও ২ নং মাইজগাঁও ইউপির সাবেক সফল চেয়ারম্যান মরহুম শেখ তজমুল আলীর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। শেখ তজমুল আলী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সানিধ্য ও দোয়া লাভ করে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ও তৃণমূল রাজনৈতিক অঙ্গনে সিলেট বিভাগব্যাপী পরিচিতি লাভ করা আওয়ামী লীগের অগ্রসারির নেতাদের একজন। এর আগে ২০০১ সালে শেখ আফিয়া খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তৎকালীন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত শিক্ষা, সফল জননী ও অর্থনৈতিকভাবে সাবলম্বী তিন ক্যাটাগরিতে যথাক্রমে শেফালী বেগম, মোছাঃ লুছি বেগম এবং লক্ষী রাণী নাথ পুরস্কার গ্রহণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা তথ্য কর্মকর্তা রুবিনা আক্তার, ২ নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাথী রাণী দেবনাথ সহ আইজিএ প্রকল্পের প্রশিক্ষক এবং প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
6 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে