editor

প্রকাশিত: 7:30 PM, November 13, 2024

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা রাখেন করদাতারা: কর কমিশনার সৈয়দ জাকির হোসেন

সিলেটের অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামানের সংবর্ধনা

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা রাখেন করদাতারা: কর কমিশনার সৈয়দ জাকির হোসেন

কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, রাজস্ব আয় থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সেবা প্রদানের ব্যয় নির্বাহ করে থাকে। অর্থনীতির চাকা সচল রাখতে করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করতে হবে। এর ফলে রাজস্ব ভান্ডার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা রাখেন করদাতারা। তাই তাদের কর প্রদান আরো সহজীকরণে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামান সিলেটে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাকে সংবর্ধনা প্রদান করার জন্য সিলেট কর আইনজীবী সমিতিকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার হলে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামান এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম, উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবুল ফজল, সমিতির সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সদস্য মো. আলী খোকন, মো. হাসনু চৌধুরী, বিধূ ভূষণ ভট্টাচার্য, মো. ইসতিয়াক হোসেন সজু। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিসহ অতিথিবৃন্দদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান সমিতির যুগ্ম সম্পাদক কাউছার মাহমুদ, কোষাধ্যক্ষ এড. প্রবাত চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক এড. জহিরুল ইসলাম রিপন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন এডভোকেট মোস্তাকিম আহমদ কাউসার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন