admin

প্রকাশিত: 3:21 PM, December 12, 2020

সম্পাদকীয়

সম্পাদকীয়

বিচার চাইতে অনীহা
সহিংসতার শিকার নারীদের সাহস জোগাতে হবে

নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়মিত বিরতিতেই ঘটে। এসব আমরা জানি সংবাদমাধ্যমের খবর পড়ে বা শুনে বা দেখে। প্রকাশিত বা সম্প্রচারিত খবরের বাইরেও অনেক ঘটনা থেকে যায়। নারীর বিরুদ্ধে সহিংসতার ও লাঞ্ছনার অনেক খবরই চাপা পড়ে থাকে। কখনো পারিবারিক ইজ্জতের কারণে, কখনো প্রভাবশালীদের চাপের কারণে, কখনো স্রেফ অবজ্ঞার কারণে অনেক খবর ধামাচাপা পড়ে যায়, অপ্রকাশিত থাকে।
সহিংসতা-বর্বরতার শিকার অনেক নারী-শিশু ও তাদের পরিবার অসহযোগিতা, চাপসহ নানা কারণে সেবাদাতা সরকারি সংস্থাগুলোতে যায় না। হয়রানি এড়াতে অনেকটা বাধ্য হয়ে তারা অপরাধীর সঙ্গে মীমাংসা বা সমঝোতার পথ বেছে নেয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, সমাজে ‘মুখ দেখাতে’ না পারার শঙ্কায় সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সহিংসতা ও লাঞ্ছনার শিকার নারী-শিশু এবং তাদের পরিবার। আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচারের অভাব, সরকারি সংস্থার এক শ্রেণির কর্মকর্তার দায়িত্বে অবহেলা, নির্যাতনের শিকার নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সহায়তার হাত বাড়াতে গড়িমসি এবং সমাজপতিদের বিবিধ চাপ এ ক্ষেত্রে বড় কারণ হিসেবে কাজ করে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্যমতে, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে মহিলা সহায়তা কর্মসূচিতে যথাক্রমে এক হাজার ১১২ জন ও এক হাজার ৩৩৪ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। অথচ গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত আইনি সহায়তা নিয়েছেন মাত্র ৯৯৯ জন। ভুক্তভোগীদের বক্তব্য অবশ্য ভিন্ন। অভিযোগ দায়ের করতে আসা দুই নারী কালের কণ্ঠকে বলেন, প্রতিরোধ সেলের কয়েকজন কর্মকর্তার অবহেলা ও উদাসীনতার কারণে সহায়তা নিতে আসা মানুষের সংখ্যা দিন দিন কমছে। নারী নির্যাতন প্রতিরোধ সেলে গিয়ে দেখা যায়, বিচার চাইতে আসা নারীর সংখ্যা অনেক কম। নাম প্রকাশ না করে একজন বলেন, এখানে যারা বিচার চাইতে আসে, তারা সবাই মানসিক নির্যাতনের শিকার। কয়েকজন খুব খারাপ ব্যবহার করেন। ঠিকমতো কথা শোনেন না। এমন ব্যবহার পেলে আসতে ইচ্ছা করে!
সহিংসতার শিকার নারীদের জন্য যে সহায়তা কেন্দ্রগুলো আছে এ সময়ে সেগুলোর সেবা নিতে যাওয়া মানুষের সংখ্যা কমার সাধারণ একটি কারণ করোনা। কিন্তু এ সমস্যা সব সময় ছিল না। আরো কিছু বিষয় আছে যেসব ওপরে উল্লিখিত হয়েছে। এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। ভালোভাবে বিবেচনা করে দেখা উচিত। যারা বিচারপ্রক্রিয়ায় যেতে চায় না, তাদের মনে সাহস জোগানো উচিত। সরকারি সহায়তার জন্য নারীদের মনে অনুকূল পরিবেশ সরকারকেই করতে হবে। সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনেরও ভূমিকা রাখা উচিত। আমরা সেটাই মনে করি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন