admin
প্রকাশিত: 12:52 PM, December 15, 2020
বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্রমেই বেশি করে গলছে মেরু অঞ্চলের বরফ। বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বাংলাদেশের উপকূলীয় নিম্নাঞ্চলে তার প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে। স্বাভাবিক জোয়ারেও তলিয়ে যাচ্ছে অনেক এলাকা। অন্যদিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বাড়ছে খরাপ্রবণতা। বন্যা-ঝড়-জলোচ্ছ্বাসের পরিমাণ ও তীব্রতা দুটিই বাড়ছে। এসব কারণে বাংলাদেশ সর্বোচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। ২০১৮ সালে প্রকাশিত বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের তিন-চতুর্থাংশ বা প্রায় সাড়ে ১৩ কোটি মানুষের জীবনযাত্রার মান অনেক নিচে নেমে যাবে। অথচ প্যারিস চুক্তি সম্পাদনের পাঁচ বছর পরও চুক্তির লক্ষ্য অর্জনের ধারেকাছে পৌঁছাতে পারেনি বিশ্ব। এই অবস্থায় শনিবার প্যারিস চুক্তির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এক ভার্চুয়াল সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশগুলোকে দ্রুত তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বর্তমান প্রেসিডেন্ট শেখ হাসিনা বাংলাদেশে ‘মিডনাইট সারভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট’ চালুর কথা তুলে ধরে প্রতিটি দেশকে ৩১ ডিসেম্বর মধ্যরাতের মধ্যে বর্ধিত প্রতিশ্রুতি ঘোষণা করার আহ্বান জানান।
২০৫০ সাল খুব একটা দূরে নয়। আর ১৩ কোটি মানুষের জীবনযাত্রার মান তখনই নিচে নামবে, এমনও নয়। এই প্রক্রিয়া চলমান। বহু মানুষ পরিবেশগত উদ্বাস্তু হয়ে পড়বে। ভূগর্ভে নোনাপানির আগ্রাসন এরই মধ্যে দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে এসেছে। এটি আরো বাড়বে। বন্যার ক্ষতিকর প্রভাব পড়বে কৃষিতে। জনস্বাস্থ্যের ওপরও জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়বে। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। কিন্তু জলবায়ু ঝুঁকি মোকাবেলায় এ পর্যন্ত আন্তর্জাতিক তহবিল খুব কমই পাওয়া গেছে। বিশ্বনেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর জলবায়ু পরিবর্তন সংবেদনশীল প্রকল্পের জন্য ২০০ কোটি ডলার ও অভিযোজন ব্যবস্থার জন্য ৩০০ কোটি ডলার ব্যয় করছি।’ এর আগে ১০০ বছরমেয়াদি বদ্বীপ পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
আমরা জানি, যত উচ্চাভিলাষী উদ্যোগই নেওয়া হোক না কেন, উন্নত দেশগুলো এগিয়ে না এলে সেগুলো খুব একটা সফল হবে না। আমরা আশা করি, প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রার বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে বিশ্বনেতারা একযোগে কাজ করবেন। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক তহবিলের জোগান নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের বিশ্বমানের প্রযুক্তি আর গবেষণালব্ধ জ্ঞান হস্তান্তর করতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন