editor
প্রকাশিত: 11:34 PM, December 2, 2021

সম্মিলিত নাট্য পরিষদের বিভাগীয় পথনাট্যোৎস সম্পন্ন
দীর্ঘ বিরতির পর সিলেট কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গণ নাট্য ও সাংস্কৃতিক কর্মী, দর্শকদের পথচারনায় ছিল মুখরিত। প্রায় ২০টি দলের পরিবেশনার মধ্য দিয়ে দুইদিন ব্যাপী সিলেট বিভাগীয় পথনাট্যোৎস শেষ হলো (২রা ডিসেম্বর) বৃহস্পতিবার। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে দুই দিন ব্যাপী বিভাগীয় পথনাট্যোৎসব ১লা ডিসেম্বর (বুধবার) সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শুরু হয়। বিকাল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহিদ মিনার মঞ্চে দুই দিন ব্যাপী পথনাট্যোৎসবের উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) আলী ওয়াকিউজ্জামান। দুইদিন ব্যাপী আয়োজনে সাংস্কৃতিব নেতৃবৃন্দরা বলেন বাঙ্গালীর সকল সংকট সংগ্রামে নাট্যকর্মীরা তাদের পরিবেশনার মাধ্যমে সকল সময় অগ্রভাগে ছিল। দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ও মানুষের অধিকার আদায়ে নাট্য আন্দোলনের মাধ্যমে পথ নাটক যুগ যুগ ধরে ভূমিকা রেখে আসছে। তারা বলেন বাঙ্গালীর গৌরব গাঁথা অর্জনকে নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে ছড়িয়ে দিতে হবে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু’র সভাপতিত্বে ও নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় দুইদিন ব্যাপী সিলেট বিভাগীয় পথনাট্যোৎসবের উদ্বোধনী ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
বিজয়ের পঞ্চাশ বছরে পঞ্চাশটি লাল সবুজের বেলুন উড়িয়ে দুই দিন ব্যাপী উৎসবের উদ্ধোধন করা হয়। উৎসবে শিশুদের পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিক্তিত পরিবেশনা ও শিশু নাটক ছাড়াও মঞ্চস্থ হয় ১৬টি পথ নাটক। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের নাট্য ও সাংস্কৃতিক দল অংশ নেয়। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৯টায় পর্যন্ত অনুষ্ঠানে অংশ নেয় জীবন সংকেত হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রসেনিয়াম, প্রতীক থিয়েটার হবিগঞ্জ, স্বপ্তস্বর নাট্যদল, মৌলভীবাজার, লিটল থিয়েটার সিলেট, উদীচী সিলেট, প্রতিবেশী নাট্য গোষ্ঠি (সিওমেক) সিলেট, কথাকলি সিলেট, নাট্যমঞ্চ সিলেট, নাট্যালোক (সুরমা) সিলেট, নগরনাট, নাট্য নিকেতন সিলেট, নৃত্যশৈলী সিলেট, পাঠশালা সিলেট, এমকা সিলেট, মৃত্তিকায় মহাকাল ও থিয়েটার একদল ফিনিক্স। দুইদিন ব্যাপী এই নাট্য উৎসব ঘিরে নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ফিরে এসে ছিল প্রাণের সঞ্চার। শহীদ মিনার প্রাঙ্গণে দর্শকদের উপস্থিতি বিজয়ের ৫০ বছরের সিলেট বিভাগীয় পথ নাট্য উৎসবের আয়োজনকে প্রাণবন্ত্র করে রেখে ছিলেন নাট্যমোদি দর্শকরা।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়