editor
প্রকাশিত: 8:21 PM, August 22, 2022

জেলা কর আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেছেন, সরকারের রাজস্ব আদায়ে বার ও বেঞ্চের উভয়ের সমন্বয় সাধন করতে হবে। রাজস্ব আদায়ে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম।
তিনি সোমবার (২২ আগস্ট) বিকেলে নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির কনফারেন্স হলে কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার মো. আবু সাইদ (সদর দপ্তর প্রশাসন), উপ কর কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের বদলি জনিত বিদায় উপলক্ষে আলোচনা ও সম্মাননা প্রদান এবং সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি বাংলাদেশ ট্যাক্স, ল‘ইয়ার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি এম শফিকুর রহমানের সম্মানে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন একই কর্মস্থলে কাজ করলে আন্তরিকতার পরিবেশ বৃদ্ধি পায়। বিদায়ী কর্মকর্তাগণ সিলেট অঞ্চলের কর আদায় সহ সার্বিক কাজে ছিলেন আন্তরিক। আমরা কর্মক্ষেত্রে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার মর্তুজা শরীফুল ইসলাম, কর অঞ্চল সিলেটের রেঞ্জ-৪ পরিদর্শিকা মোনালিসা শারমিন সুস্মিতা।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার মো. আবু সাইদ (সদর দপ্তর প্রশাসন), উপ কর কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান ও সমিতির সভাপতি এম. শফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র আয়কর আইনজীবী সিরাজুল হোসেন আহমদ, মো. হাছনু চৌধুরী, বিধুভূষণ ভট্টাচার্য্য, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, ইফতিয়াক হোসেন মঞ্জু প্রমুখ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী আসাদুর রহমান তারেক ও গীতা পাঠ করেন মিন্টু চন্দ্র রায় অনুপব্রত।
অনুষ্ঠানে আয়কর আইনজীবী হেলাল আহমদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তা ও আয়কর আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন