editor
প্রকাশিত: 6:35 PM, February 17, 2022

কর কমিশনার মো. সাইফুল হককে কর অঞ্চল সিলেট এর বিদায় সংবর্ধনা
কর অঞ্চল সিলেট এর কর কমিশনার মো. সাইফুল হক বলেছেন, সরকারের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে করদাতাদের কর দিতে উৎসাহিত করতে হবে। কারণ করদাতারা যদি কর না দেন তাহলে সরকারের রাজস্ব ভান্ডার সমৃদ্ধি হবে না। দেশের উন্নয়নে সঠিক সময়ে কর প্রদান করতে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। কর প্রদানে সকল নাগরিককে সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে সততা, নিষ্ঠার সাথে কাজ করলে সম্মানের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অপরিসীম অবদান রাখা সম্ভব।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর উপশহরস্থ একটি চাইনিজ হোটেলের হলরুমে বদলি জনিত বিদায় উপলক্ষে কর অঞ্চল সিলেট এর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার সদর দপ্তর প্রশাসন মো. আবু সাঈদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেট এর পরিদর্শী রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার আওরঙ্গজেব খান, মো: হামিদুল হক, সহকারী কর কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, অর্পা বর্ণিক, মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সহকারী কর কমিশনার সালেহ আহমদ, কর পরিদর্শক মো: আব্দুল মোমিন চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে কর অঞ্চল সিলেটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর কমিশনার মো. সাইফুল হককে সম্মননা ক্রেস্ট ও ফুল প্রদান করা হয়। এসময় কর অঞ্চল সিলেট এর কর্মকর্তাবৃন্দ কর কমিশনার মো. সাইফুল হক এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সুন্দর জীবন কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সহকারী কর কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়