admin
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের সকল অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে ধান চাষের পাশাপাশি রবি শষ্য ফলনের প্রতি কৃষকদের উৎসাহিত করছেন। এ লক্ষকে কৃষকদের মধ্যে সরিষা, চিনা বাদাম, পেয়াজ, ডাল, শাক সবজির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
কৃষকরা তাদের উৎপাদিত ধান ন্যায্য মূল্য পান, তাই সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের ব্যবস্থা করেছে। প্রকৃত কৃষকরা যাতে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারেন সে ব্যাপারে সরকার আন্তরিক। তিনি সকল অনাবাদি জমিতে ধান ফলানোর মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে কৃষকদের প্রতি আহবান জানান। বর্তমান সরকার করোনা মহামারী সামাল দেওয়ার পাশাপাশি কৃষকদের কৃষি খাতে ঝাপিয়ে পড়ার জন্য ভর্তূকি দিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ দেশকে এগিয়ে নিতে হলে কৃষি ক্ষেত্রে উৎপাদন অব্যাহত রাখতে হবে। সরকারের এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দেশের অর্থনিতি চাঙ্গা রাখতে কৃষকদের ভূমিকা অপরিসীম।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ২৮ নভেম্বর শনিবার সকালে, বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৬টি ইউনিয়নে ধান বীজ, সরিষা, চিনা বাদাম, ডাল, সূর্যমূখী বিজ ও সার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার সুমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান লুকুজ, আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মতিন, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী এস এম আলম, পুর্ব পৈলন পুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল রকিব ভূইয়া, আওয়ামীলীগ নেতা সাইস্থা মিয়া প্রমুখ।
পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৯০ লক্ষ টাকা ব্যায়ে পশ্চিম গৌরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ৩৩ লক্ষ টাকা ব্যায়ে বোয়ালজুড় বাজার-দক্ষিন গহরপুর সড়কের সংস্কার শেষে উদ্বোধন করেন প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। বিজ্ঞপ্তি
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
2 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
5 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
1 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন