editor
প্রকাশিত: 4:26 PM, October 11, 2025
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাখার উদ্যোগে ঔষধ ব্যবসায় বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধান, নকল ভেজাল প্রতিরোধ ও সরকার নির্ধারিত মূল্যে (এমআরপি) ঔষধ বিক্রয়ের লক্ষ্যে অঞ্চল ভিত্তিক সাব কমিটির সকল সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ বি.সি.ডি.এস ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও সিলেট শাখার সিনিয়র সহ সভাপতি এ টি এম মোশাহিদ উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক মো. মুবিন আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির পরিচালক আব্দুল করিম বড় ভুঁইয়া, ডাঃ মিফতাহুল হুসেইন সুইট, জহিরুল ইসলাম, কবির আহমদ, আশরাফুল আলম।
সমিতির পরিচালক মাওলানা ফারুক আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে আগত ঔষধ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ঔষধ ব্যবসায় বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধান, নকল ভেজাল প্রতিরোধ ও সরকার নির্ধারিত মূল্যে (এমআরপি) ঔষধ বিক্রয়ের আহবান জানিয়ে বলেন, ঔষধ কোন সাধারণ পণ্য নয়, এটি মানুষের জীবন রক্ষাকারী পণ্য। ডিসকাউন্টের মাধ্যমে ঔষধ বিক্রি করলে নকল ভেজাল, নিম্নমান ও অনুমোদনহীন ঔষধ বিক্রিয়ের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করা হয়। এ ধরণের কাজে ঔষধ ব্যবসায়ীরা জড়িত না হয়ে সঠিকভাবে সরকার নির্ধারিত মূল্যে ভালো মানের ঔষধ বিক্রি করতে হবে। তবেই ব্যবসার পাশাপাশি রোগীদের জীবন রক্ষায় ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঔষধ ব্যবসায়ীগণ। নকল ও ভেজাল ঔষধ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্রেতাদের সেবা ও ভালো মানের সঠিক ঔষধ বিক্রয় করতে ঔষধ ব্যবসায়ীদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন