editor
প্রকাশিত: 9:11 AM, October 10, 2020
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শিববাজারে নির্মাণাধীন মণিপুরী ললিতকলা একাডেমির প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডর্মিটরি বিল্ডিং নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এসময় তিনি বলেন, সরকার সুস্থধারার সংস্কৃতি চর্চা, বিকাশ ও এর উন্নয়নে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ লক্ষে দেশের প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার পরিদর্শন শেষে স্থানীয় সুধী সমাবেশ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন- উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান, প্রতিমন্ত্রীর সহধর্মিনী ডক্টর সোহেলা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক প্রমুখ।
এছাড়া ও সহকারী কমিশনার (ভূমি)-নাসরিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এডভোকেট আজাদুর রহমানসহ মণিপুরী ললিতকলা একাডেমির কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 5 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১