editor
প্রকাশিত: 4:36 PM, August 24, 2024
বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শুক্রবার তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “বন্যায় বাংলাদেশের যারা তাদের স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে। আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।”
গত কয়েক দিনের টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি ও তার জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালি, মৌলভীবাজার, খাগড়াছড়িসহ মোট ১১টি। এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৫ লাখেরও বেশি মানুষ।
সশস্ত্র বাহিনী এবং স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় দু’লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যাদূর্গত লোকজনদের পাশে দাঁড়িয়েছেন।
এর আগে গত ১৯ আগস্ট ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিলেন শেহবাজ শরিফ। সেই চিঠিতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না