editor
প্রকাশিত: 10:23 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে (২০১৯/২০২০) শান্তিকালীন সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১২২ জন সেনাসদস্যকে পদক প্রদান করা হয়েছে। আজ সোমবার ঢাকা সেনানিবাসস্থ ‘সেনাসদর হেলমেট অডিটোরিয়ামে’ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত থেকে এ পদক প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতেই শান্তিকালীন পদক প্রাপ্তদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাবাহিনী প্রধান তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক উল্লেখ করেন, এ পদক প্রদান অন্যান্য সেনাসদস্যদেরকেও সেনাবাহিনী ও দেশের স্বার্থে নিবেদিত হয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর সুদক্ষ ব্যবস্থাপনা ও দৃষ্টান্তমূলক নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশ ও জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে যথাযথভাবে পরিচালনা করায় ও বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনী প্রধানকেও ‘সেনাবাহিনী পদক’ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন