editor

প্রকাশিত: 7:53 PM, March 4, 2021

সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের পিতার দাফন সম্পন্ন

সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের পিতার দাফন সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের পিতা ও উপজেলার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা সজ্জাদুর রহমান ফারুকীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় সিলেট ওসমানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে মরহুমের প্রথম জানাযা ওইদিন যোহরের নামাযের পর নগরীর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এরপর দ্বিতীয় জানাজার নামায গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির ভবানীগঞ্জ গ্রামের জামে মসজিদে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
পৃথক দুইটি জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ নানা-শ্রেণি পেশার লোকজন শরীক হন। জানাজার পূর্বে সমাজসেবী সজ্জাদুর রহমান ফারুকীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান, জামেয়া পাঠানটুলার ভাইস প্রিন্সিপাল মাও. ফয়জুল্লাহ বাহার, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, মামুন রশিদ, সমাজসেবী অধ্যক্ষ আব্দুর রহিম, মরহুম সজ্জাদুর রহমান ফারুকীর বড় ছেলে কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, পৌর কাউন্সিলর হাজী শরিফুল হক প্রমুখ।
এদিকে সমাজসেবী ফারুকীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাবেক সাংসদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধূরী, আব্দুল কাহির চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর বিএনিপর সাবেক সভাপতি কাউন্সিলর শরীফুল হক সহ নেতৃবৃন্দ।
পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সজ্জাদুর রহমান ফারুকী কানাইঘাটের একজন আদর্শবান রাজনৈতিক নেতা ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজসেবা মূলক কর্মকাণ্ডে নিবেদিত ছিলেন। তার মৃত্যুতে কানাইঘাটবাসী সর্বজন শ্রদ্ধেয় একজন প্রিয় সমাজসেবক ও অভিভাবককে হারিয়েছে যাহা সহজে পূরণ হওয়ার মতো নয়। মৃত্যুকালে সজ্জাদুর রহমান ফারুকীর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সমাজসেবী ফারুকীর গ্রামের বাড়ী উপজেলার সাতবাক ইউপির ভবানীগঞ্জ গ্রামে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন