editor
প্রকাশিত: 4:25 PM, November 21, 2020
অনলাইন ডেস্ক
নড়াইল হবে তারুণ্যনির্ভর শহর। এখানে তরুণরাই পরিবর্তন আনতে সবকিছু করবে। কিশোর-কিশোরীরা যেন ইন্টারনেটে নিরাপদ থাকতে পারে সেজন্যই কাজ করে যাবার অঙ্গীকার করলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান। আজ শনিবার (২১ নভেম্বর) নড়াইলে পৌঁছে নড়াইল প্রেসক্লাবে তিনি এ ঘোষণা দেন। বিশ্বে সাইবার বুলিং বন্ধে নড়াইল থেকে কাজ করে যাওয়ার আশাব্যক্ত করে তিনি বলেন, বিশ্বে যতদিন পর্যন্ত সাইবার বুলিং বন্ধ না হয় ততদিন কাজ চালিয়ে যাব। পুরস্কারের একলক্ষ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৫০ হাজার টাকা) ব্যয় করা হবে সাইবার বুলিং বন্ধে ‘সাইবার টিনস’ এর কাজে।
এর আগে সকালে নড়াইল আব্দুল হাই সিটি কলেজের পক্ষ থেকে যশোর বিমানবন্দরে সাদাতকে অভ্যর্থনা জানানো হয়। সাদাত ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তারা সেখান থেকে তাকে নিয়ে আসেন নড়াইল প্রেসক্লাবে।
এ সময় প্রেসক্লাবে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাদাতের বাবা মো. সাখাওয়াত হোসেন, মা মোসা. মলিনা খাতুন, সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মল্লিক ও সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী এবং নড়াইল ভলান্টিয়ার্স ও সাইবার টিনসের সদস্যরা।
গত ১৩ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আয়োজিত অনুষ্ঠানে সাদাতকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। নেদারল্যান্ডসভিত্তিক ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ তাকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী ঘোষণা করে।
সাদাতের বাবা মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশবাসীর প্রতি সাদাতের আন্তরিকতা দেখে আমি অভিভূত। বাংলাদেশ ডিজিটাল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে সাদাত তার বাস্তব প্রমাণ। অন্য তরুণরা তাকে এটি দেখে এগিয়ে আসবে।
সাদাতের মা মলিনা খাতুন ছেলের এই অর্জনে আত্মহারা। বলেন, ছোটবেলা থেকে পড়াশোনার চেয়ে তার এসব দিকে ঝোঁক বেশি। আমি অনেক পড়ালেখার জন্য বকেছি, এখন দেশের এই সুনাম অর্জনে মা হিসেবে আমার বলার ভাষা নাই।
সাইবার টিনস এর কাজ ও পুরস্কার বিজয়ে সাদাত বিশেষভাবে বাংলাদেশ পুলিশ ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের অনেক কাজই পুলিশের সহযোগীতা ছাড়া সম্ভব ছিল না। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরাসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের ধন্যবাদ দেন এই ক্ষুদে জিনিয়াস। সংবাদপত্র ও মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা (মিডিয়া) সবসময় আমাদের যেকোনো অর্জন অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। এজন্য আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তাদের সমর্থন ছাড়া সাইবার বুলিং এগিয়ে নেওয়া যেত না, যা আমাকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দিয়েছে।
সাদাতের পক্ষ থেকে জানানো হয় ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ সাদাতের পড়াশোনার ব্যয়ভার গ্রহণ করেছে। ওয়ালটন কম্পানি এ কার্যক্রম এগিয়ে নিতে ৫ লাখ টাকা দিয়েছে। ইউনিভারসিটি অব প্রফেশনালসের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান ভবিষ্যতের সব ধরনের সযোগিতার আশ্বাস দিয়েছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন