editor
প্রকাশিত: 7:17 PM, March 28, 2021
সাত্তার মেটাল ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে সিলেট জেলা স্যানিটারী ব্যবসায়ী সমিতির সাথে এক মতিবিনময় সভা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সিলেট নগরীর রোজ ভিউ হোটেল সুরমা কনফারেন্স হলে এই পুরস্কার বিতরণ করা হয়। সমিতির সদস্যের মাঝে র্যাফেল ড্র এর মাধ্যমে ৩টি মোটর সাইকেল সহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি সাত্তার মেটাল ইন্ডাষ্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর সাজ্জাদ সাত্তার খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের মনের আনন্দ জোগায়। শত ব্যস্ততার মধ্যে অত্র সমিতির উদ্যোগে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, এ ধরনে উদ্যোগে সাত্তার মেটাল ইন্ডাষ্ট্রিজ সব সময় আপনাদের সাথে থাকবে। সাত্তার মেটাল ইন্ডাষ্ট্রিজ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করে যাচ্ছে।
সিলেট জেলা স্যানিটারী ব্যবসায়ী সমিতির সভাপতি এ. জেড. এম. আব্দুল্লাহ আফরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি ছালেক খান, মো. আব্দুল মুনিম রুহেল, মো. আব্দুল মুকিত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিয়ার হোসেন, মো. সৈয়দ ফারহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আজম হোসেন, মো. আব্দুর রব,কোষাধ্যক্ষ শোয়াইবুর রহমান রিয়াজ, সহ কোষাধ্যক্ষ আবুল কালাম, দপ্তর সম্পাদক মো. ছালাউদ্দিন, সহ দপ্তর সম্পাদক নেপাল চন্দ্র মালাকার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ফয়সল আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সন্তোলাল ধর, প্রচার সম্পাদক মো. শহীদ হাওলাদার, সহ প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক মো. নাজমুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক মো. আব্দুল কাইয়ুম জানু, সদস্য মো. ফয়ছল আহমদ সুমন, মো. আবু খালেদ চৌধুরী সাদী,মো. জসিম উদ্দিন, মো. ছাব্বির আহমদ, মো. রাসেল আহমদ চৌধুরী অনুষ্ঠানের শেষে ডিনারের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন