editor
প্রকাশিত: 6:36 PM, January 28, 2025
সিলেটের সময় ডেস্ক:: দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে বৈঠক শেষে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।
বৈঠকে সাত কলেজের মধ্যে ঢাকা কলেজের ছাত্র মঈনুল ইসলাম ও রহমতুল্লাহ এবং ইডেন কলেজের সাদিয়া আফরিন মৌ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের ছাত্র প্রতিনিধি মঈনুল ইসলাম বলেন, বৈঠকে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। উপ-উপাচার্য মামুন আহমেদ স্যারের বিষয়ে ঢাবি প্রশাসন সিদ্ধান্ত নেবে। সে পর্যন্ত তিনি সাত কলেজের বিষয়ে কোনো কিছুতে থাকতে পারবেন না।
এছাড়া ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল দাবি মেনে নেওয়ায় আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম।
ছাত্র প্রতিনিধি সাদিয়া আফরিন মৌ বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে। সব দাবি মেনে নেওয়া হবে বলে আশাবাদী।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। এর আগে ছয় দফা দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রুমে বৈঠক বসে ছাত্ররা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন