editor
প্রকাশিত: 9:15 PM, April 25, 2022
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, বর্তমান সময়ে সরকার সকল কিছুতে সিন্ডিকেট ভাঙ্গতে কিংবা দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ। দ্রব্যমূল্যের অসহনীয় বৃদ্ধির কারণে পবিত্র রমজানে মানুষ চরম দূর্ভোগ ভোগ করতেছে। আজ সরকার দলীয় নামে দুস্কৃতকারীরা সারাদেশে শিক্ষা, চিকিৎসা সর্বক্ষেত্রে সিন্ডিকেট কায়েম করেছে। মানুষ এসব থেকে মুক্তি চায়। এতে সরকারের যথাযথ ভূমিকা দ্রুত বাস্তবায়নের আহ্বান করছি।
জাতীয় যুব সংহতি সিলেট জেলাশাখা কর্তৃক আয়োজিত জাতীয় পার্টির পূণরায় নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক ও নব গঠিত সিলেট জেলা ও মহানগর শাখার জাতীয় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবগণের সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় যুব সংহতি সিলেট জেলা আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহান উদ্দিন নাজু এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফ উদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মো. নজরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আব্দুশ শহীদ লস্কর বশির, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, সিলেট মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি সুফিয়ান আহমদ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা যুব সংহতির সদস্য মোঘল আহমদ মোগল, হোসেন আহমদ, আব্দুল খালেক, মহি নুরুজ্জামান শাহনুর, মো. নুরুজ্জামান আকন্দ, শাহীন আহমদ, সদস্য (ভারপ্রাপ্ত দপ্তর) মো. দেলোয়ার হোসেন, কাওসার আহমদ হীরা, মোহাম্মদ আলী কানু, মো. জুয়েল, জয়নুল আহমদ, বুলবুল আহমদ, আখতার আহমদ, কেদুল মিয়া, ফজলুল, জালাল আহমদ, ফয়সল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন