editor

প্রকাশিত: 7:59 PM, October 26, 2025

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে রোটারিয়ানরা : প্রফেসর আকমল হোসেন

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে রোটারিয়ানরা : প্রফেসর আকমল হোসেন

সিলেট মুরারীচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন বলেছেন, রোটারি ক্লাব শুধু সমাজসেবা সংগঠন নয়; এটি একটি মানবিক প্রতিষ্ঠান। রোটারিয়ানরা সমাজে আলো ছড়িয়ে দেন, যেভাবে এক প্রদীপ অন্ধকার দূর করে। অর্থনৈতিক কমিউনিটি ডেভেলপমেন্ট মানে শুধু কর্মসংস্থান নয়, এটি মানবসম্পদ উন্নয়ন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা গঠনের প্রক্রিয়া।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের চাবিকাঠি হলো শিক্ষা, দক্ষতা ও স্বনির্ভরতা। রোটারির প্রকল্পগুলো, যেমন চক্ষু শিবির, নারীদের উদ্যোক্তা সহায়তা, এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, এগুলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সদস্যরা তাদের উপার্জিত অর্থ দিয়ে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অসহায় মানুষদের স্বাবলম্বি করতে রাতদিন তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। যার ফলে অনেক অসহায় পরিবার আজ স্বাবলম্বি হয়েছেন। আমি আশা ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ সকল সদস্যদের মাধ্যমে আগামীতেও এই ক্লাবের কার্যক্রম আরো বেগবান হবে।

তিনি শনিবার (২৫ অক্টোবর) রাতে নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর সপ্তাহিক সভা এবং “কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট” মাস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য রাখেন রিপসা টিমের এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. পিপি মো. সিদ্দিকুর রহমান, স্পেশাল এইড রোটা. জাকির আহমেদ চৌধুরী, কো-কোডিনেটর-এডমিন রোটা. মোহাম্মদ মনজুর আল বাসেত, রোটারি ক্লাব অব জালালাবাদের পাস্ট প্রেসিডেন্ট রোটা. মুজাক্কির হোসেন কামালি, রোটারি ক্লাব অব সিলেট মিডডাউনের প্রেসিডেন্ট রোটা. সেলিনা আক্তার চৌধুরী, সুনামগঞ্জ সমিতির ট্রেজারার মস্তাফিজুর রহমান, সুলতান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটা. মনসুর আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের নবাগত সদস্য রোটা. নিশি কান্ত দাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটা. পিপি মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথিকে দিয়ে ফুল বরণ করেন রোটা. পিপি বদরুল হোসেন এড.। ওয়ার্ল্ড পোলিও ডে অনুষ্ঠানের উপর মুল্যায়ন মুলক আলোচনায় অংশ নেন রোটা. পিপি মো. তৈয়বুর রহমান, ক্লাবের বর্তমান প্রজেক্ট (চক্ষু শিবির) এর কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন রোটা. পিপি এম এ রহিম।

ভোট অফ থ্যাংকস প্রদান করেন রোটা. পিপি সাব্বির আহমেদ। সেক্রেটারি ইনাউন্সমেন্ট প্রদান করেন ক্লাব সেক্রেটারি শিশির সরকার। প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন রোটা. পিপি রুহুল আলম খান এবং রোটা. জুবায়ের আহমেদ। অনুষ্ঠানে যারা সময়মতো উপস্থিত হন তাদের মধ্য থেকে তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন