editor
প্রকাশিত: 5:30 PM, December 31, 2022

সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও ২য় বর্ষপূর্তি
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, এই সমাজ আমাদের। তাই সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে আমাদেরকেই সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হতে হবে।
তিনি শুক্রবার রাতে সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় শিববাড়িস্থ সিলভার ভিলেজ আবাসিক এলাকায় উক্ত অনুষ্ঠান অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মো: মতিউর রহমান, সিলেট সিটি কর্পোরেশন ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আযম খান, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: ছয়েফ খান ও হলিচাইল্ড স্কুলের প্রিন্সিপাল শাহ কাওছার আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, অর্থ সম্পাদক সয়ফুর রহমান লিটন, প্রচার সম্পাদক দিলাল উদ্দিন, সদস্য আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি মহসিন খান, মজনু ভুইয়া, মহরম উদ্দিন, আব্দুল মোক্তাদির মাসুক, বিলাল উদ্দিন, ফাহাদ ভুইয়া, শাহেন আহমদ, আবু সারওয়ার, ডাক্তার লিঠন আহমদ, সৈয়দ মহসিন আলী, অহিদুল হক, মোশাহিদ মিঞা প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন