editor
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সাম্প্রতিক বক্তব্য ও বিএনপি, ছাত্রদল এবং যুবদল সম্পর্কে করা বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতারা।
শনিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২২ মে ঝিনাইদহে অনুষ্ঠিত সমাবেশে সারজিস আলম ছাত্রদল ও যুবদলকে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন, তা কেবল রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং চরম উসকানিমূলক। নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক সংগঠনের নিজস্ব আদর্শ ও কার্যক্রম পরিচালনার সাংবিধানিক অধিকার রয়েছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন নেতিবাচক ও ভিত্তিহীন মন্তব্য কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে বিএনপিকে নিয়ে সারজিস আলমের তোলা ‘গণভোটের সঙ্গে প্রতারণা’ ও ‘বাংলাদেশের সঙ্গে গাদ্দারি’র অভিযোগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হয়েছে। নেতৃবৃন্দ একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর হীন অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেন। তারা দাবি করেন, বিএনপি সবসময়ই জুলাই সনদ ও গণভোটের পক্ষে এবং দেশের সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছে।
বর্তমান সংকটময় মুহূর্তে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বিভেদ সৃষ্টি করবে উল্লেখ করে সিলেট যুবদলের নেতৃবৃন্দ সারজিস আলমকে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে এবং সতর্ক থাকার আহ্বান জানান।
5 অর্ণব সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 8
7 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সাম্প্রতিক বক্তব্য ও বিএনপি, ছাত্রদল এবং যুবদল সম্পর্কে করা বিতর্কিত
5 আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 5 শুক্রবার (২২ মে)
4 ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী ও ন্যক্কারজনক হামলার তীব্র
3 জমকালো আয়োজন ও সিলেটের বিশিষ্ট গুণীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ‘ফ্যামিলি
2 দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সুনির্দিষ্ট লিখিত সামাজিক ও পারিবারিক অভিযোগের প্রেক্ষিতে সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মাহিন আজাদ (খোকন)-এর
6 সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর অতর্কিত ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে
7 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক