editor

প্রকাশিত: 8:53 AM, September 6, 2020

সালমান শাহ হত্যা,২০ বছর ধরে রাস্তায় রাস্তায় আন্দোলন

সালমান শাহ হত্যা,২০ বছর ধরে রাস্তায় রাস্তায় আন্দোলন

8

সময় ডেস্ক :

5

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবি নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে রাস্তায় রাস্তায় আন্দোলন করে যাচ্ছে আল আমিন নামে এক যুবক। ‘সালমান শাহ আত্মহত্যা করেননি। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে- এ বিশ্বাস থেকে এ হত্যার বিচার চেয়ে ২০০০ সাল থেকে রাস্তায় নেমে পড়েন শ্রীমঙ্গল শহরের মিশন রোডের বাসিন্দা যুবক আল আমিন।

এনিয়ে ঢাকার সিএমএস আদালত, জাতীয় প্রেসক্লাব, বিভিন্ন থানা চত্ত্বরে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন। সাংবাদিক সমাবেশ করে মামলার ধীরগতির প্রতিবাদ জানিয়েছেন।

4

আজ (৬ সেপ্টেম্বর) সালমান শাহ্’র ২৫ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এদিনে ঢাকাই চলচিত্রের জনপ্রিয় এই নায়কের গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত ও একাধিক তদন্ত সংস্থা সালমান শাহ্ মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে প্রতিবেদন দেয়। সর্বশেষ এবছরের ফেব্রুয়ারী মাসে পিবিআই’র ডিআইজ বনোজ কুমার মজুমদার ৫ বছরের দীর্ঘ তদন্ত শেষে সালমান শাহ্ আত্মহত্যা করেছেন মর্মে আদালতে প্রতিবেদন জমা দেন।

কিন্তু সালমান শাহ্ লাখো ভক্তের মতো আল আমিনও এটা মানতে রাজী নয়। তার ধারণা সুপরিকল্পিত হত্যাকান্ডের শিকার সালমান। তিনি বলেন, ‘সালমান শাহ হত্যাকান্ডের ২১ বছর পর বিদেশ থেকে রুবি সুলতানা সালমান খুনের চক্রন্তকারীদের মুখোশ খুলে দিলেও দেশের তদন্তকারী সংস্থাগুলো বার বার আত্মহত্যা বলেই চালিয়ে আসছে’।
আল আমিন বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ আজও বেড়িয়ে আসতে পারেনি- সালমান হত্যা মামলার কার্যক্রম ২ যুগে শেষ না হওয়া তারই প্রমান’। তিনি বলেন, ‘৪ দশক পরে হলেও জাতিরজনক বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। সালমান শাহ্ এর ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব’।

1

২ দশক ধরে প্রতিবাদ করে আসা আল আমিনের সালমান শাহ্ ছবি সমৃদ্ধ ফেসবুক একাউন্টের এ্যাকটিভিটি লগে রয়েছে সালমান শাহ্র মা নীলা চৌধুরী থেকে শুরু করে মামলার বিবাদী পক্ষের আইনজীবী ফারুক আহমেদ, ব্যারিষ্টার সুমন, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ই-ক্যাবের গভর্ণর শমী কায়সার, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহা. এ আরাফাত, পিবিআই এর ডিআইজি বনোজ কুমার মজুমদার, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ সফির মতো ব্যক্তিত্বের নাম। এ হত্যাকান্ডের বিচার নিয়েই সোচ্চার আল আমিন সালমান বিষয়ক পোষ্ট ছাড়া ব্যক্তিগত কোন পোষ্ট নেই। সালমান শাহ্কে নিয়ে বানানো নানা ভিডিও, প্রতিবাদী পোষ্টে রয়েছে হাজার হাজার ভিউয়ার, লাইক কমেন্ট।

5

এবিষয়ে জানতে চাইলে সালমান শাহ্’র মা নীলা চৌধুরী পিবিআই’র রিপোর্ট প্রত্যাখান করে বলেন, ‘আদালতে জমা দেয়ার আগে সাংবাদিক ডেকে তদন্ত প্রতিবেদন প্রকাশের নজির কোথাও নেই। এটা জঘন্য ব্যাপার-আমরা এই প্রতিবেদন মানি না। এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড’।

তিনি বলেন, ‘আল আমিনের মত ভক্তরা সালমান শাহ্ হত্যার রহস্য উদঘাটনে এগিয়ে এসেছে, একদিন হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে’।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

1 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
5