editor

প্রকাশিত: 6:45 PM, November 5, 2020

‘সাহস থাকলে ঢাকা-১৮ আসনে ভোটারদের ভোট দিতে দেন’

‘সাহস থাকলে ঢাকা-১৮ আসনে ভোটারদের ভোট দিতে দেন’

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, যতই সন্ত্রাস করেন ঢাকা-১৮ আসনের ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন তারা ভোট কেন্দ্রে যাবে। আমি আওয়ামী লীগ প্রার্থীকে চ্যালেঞ্জ করছি, ঢাকা আসনে সাহস করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করেন। একবার হলেও আপনাদের (আওয়ামী লীগের) জনপ্রিয়তা যাচাই করেন।

আজ বৃহস্পতিবার গণসংযোগ শেষে উত্তরা-১০ নম্বর সেক্টরের সুইচ গেইট এলাকায় শহীদ মনসুর আলী কলেজ ও হাসপাতালের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যকালে এ চ্যালেঞ্জ দেন তিনি।

প্রচারের ১৪তম দিনে দলের উত্তর সিটি করপোরেশনের অনুষ্ঠিত নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে নির্বাচন করা তাবিথ আউয়ালকে সাথে নিয়ে গণসংযোগ করেন প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ বেলা ১১ টা থেকে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১০, ১১, ১২ সড়কসহ ওয়েস্টার্ন ল্যাবরেটরী, কেন্দ্রীয় জামে মসজিদ, টাচস্টোন স্কুল এন্ড কলেজ এলাকায় গণসংযোগ করেন। এ সময় এস এম জাহাঙ্গীরের সাথে ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা সিটি নির্বাচনে অংশ নেয়া বিএনপি দলীয় মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের স্লোগান ছিল- ‘জিয়া তুমি আছ মিশে, সারাদেশের ধানের শীষে’ ‘খালেদার জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোটদিন’,‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’,‘তাবিথ ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন,‘জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘১২ নভেম্বর সারাদিন, ধানের শীষে ভোট দিন,’ ‘সিল মারো ভাই সিল মারো, ধানের শীষে সিল মারো’, ‘এলাকাবাসীকে বলে যাই, ধানের শীষে ভোট চাই,’ ‘গণতন্ত্রের মার্কা,ধানের শীষ মার্কা’ ইত্যাদি। স্লোগানের বাড়তি আকর্ষণ ছিল ‘মা-বোনদের বলে যাই, ধানের শীষে ভোট চাই,’ এবং ‘ভোট দিবেন কিসে ধানের শীষে’।

এস এম জাহাঙ্গীর বলেন, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের ভোট। আপনারা সারাদেশে অনেক নির্বাচন এই সরকারের আমলে দেখেছেন। এই সরকারের জনগণের কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। যার কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে করেছে। জনগণকে তারা ভোট কেন্দ্রে আসতে দেয়না। আগামী ১২ নভেম্বর জনগণ সিদ্ধান্ত নিয়ে তারা ভোট কেন্দ্রে যাবেন। আওয়ামী লীগকে বলব, আপনারা যতই সন্ত্রাস করেন ১২ নভেম্বর জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষের ভোট দেবন। জনগণ ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার বিজয় শুরু করবে।

ধানের শীষের এ প্রার্থী বলেন, আমরা যেখানেই গণসংযোগে নামি, সেখানেই হাজার হাজার জনতা আমাদের সাথে নেমে এসেছে। এটা কিসের আলামত? এই সরকারকে যে মানুষ চায় না, তারই আলামত। জনগণের একটাই উক্তি ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি,’। এই ঢাকা ১৮ আসনের জনগণ শেখ হাসিনাকে আর দেখতে চায় না। আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী, তিনি তার বক্তব্যে অনেক আজে-বাজে কথা বলেন। আমি শুধু আওয়ামী লীগ প্রার্থীকে মনে করিয়ে দিতে চাই,আপনার নেত্রী, এই এলাকার জনগণ যা কিছু বলে সেগুলো কান পেতে শুনে নিয়েন। আমি আপনার সম্পর্কে কিছু বলতে চাই না। শুধু বলতে চাই, অতীতে যত চুরি করেছেন, জনগণের মধ্যে আপনার ও আপনার দল এবং সরকারের অবস্থান বুঝতে পারার জন্য বুকে যদি সাহস থাকে তাহলে গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিয়ে দেখেন। আপনাদের অনৈতিক কর্মফল মূল্যায়ন ও আপনাদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য হলেও ঢাকা-১৮ আসনের উপনির্বাচন সুষ্ঠু করেন।

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা আশাকরি, ভোটের মাঠে সবাইকে সমান সুযোগ দিবেন। আমাদের নেতাকর্মীদের বিনাকারণে ডিস্টার্ব করবেন না। এই আসনের আমাদের কোনো নেতাকর্মীর নামে ওয়ারেন্ট নেই। অপনারা যখন তখন যার বাসায় হানা দেন, মামলা দিবেন এখান থেকে প্রশাসনকে ফিরে আসতে আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি পুলিশেও অনেক ভালো লোক আছে। যারা বিবেকবান তারা বিবেক দিয়ে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করবেন।

তিনি বলেন, আমরা যেখানে কর্মসূচি দেই আওয়ামী লীগ সেখানেই পাল্টা কর্মসূচি দেয়। তারা গায়ে পড়ে ঝগড়া করতে চায়। আমাদের দেশেনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়েক তারেক বহমানের নির্দেশ কোনো রকম ঝামেলায় জড়ানো যাবে না। তার মানে ধৈর্য ধরছি, আমরা দুর্বল না।

গতকাল বুধবার বিকালে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বৈঠকে করে বলে এসেছি, আপনারা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আপনারা যদি আমাদের ভোটাদের কাছে যেতে না পারি, তাহলে কিন্তু ঢাকা-১৮ আসনের নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে বসে থাকব। আপনারা বলেছেন, এবার ৩০ তারিখের ভোট ২৯ তারিখ হবে না-এটা আমরা বিশ্বাস করতে চাই। বিদায় বেলায় একটা সুষ্ঠু নির্বাচন করতে পারেন তার প্রমান দিয়ে যান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন