editor

প্রকাশিত: 6:14 PM, September 19, 2026

সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময়

সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

3

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্বে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিএনজি খাত দেশের গণপরিবহন ও অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। তাই এই খাতের ব্যবসায়ীদের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে।

8

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ সংগঠন কার্যালয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে পরিচালক বদরুজ্জামান সেলিম বলেন, আপনাদের উত্থাপিত ইভিসি মিটার সংক্রান্ত জটিলতা, গ্যাসের তীব্র প্রেসার স্বল্পতা, লোড বৃদ্ধি, ক্যাপটিভ সংক্রান্ত সমস্যা এবং কমিশন বাড়ানোর দাবিগুলো অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক। জালালাবাদ গ্যাসের আগামী বোর্ড মিটিংয়ে বিষয়গুলো গুরুত্বের সাথে উপস্থাপন করা হবে। আমি নিজে উদ্যোগী হয়ে এগুলোর ইতিবাচক সমাধান নিশ্চিত করার চেষ্টা করব, যাতে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উভয়ই দ্রুত উপকৃত হন।

6

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী মো. কামাল উদ্দিন, ফয়েজ উদ্দিন আহমদ, প্রফেসর সিরাজুল হক, লুৎফুর রহমান, আলী আফসার মো. ফাহিম, আনহার উদ্দিন, সাজুওয়ান আহমদ, লোকমান আহমদ মাছুম, এম মনোয়ার হোসেন, অ্যাডভোকেট নাদিম রহমান, ফরিদ আহমদ, মতিন আহমদ চৌধুরী এবং সাইমুন আলম সেতু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।

3

সভায় বক্তারা সিলেট বিভাগে সিএনজি খাতের বর্তমান সংকটের চিত্র তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে গ্যাসের প্রেসার কম থাকায় গ্রাহকদের সঠিক সময়ে জ্বালানি সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। লোড বৃদ্ধি এবং ক্যাপটিভ সমস্যার পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে অবিলম্বে সিএনজি বিক্রির কমিশন বৃদ্ধির জোর দাবি জানান নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, নতুন পরিচালকের বলিষ্ঠ নেতৃত্বে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এই সংকটগুলো দূর করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানের জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিমকে অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

1

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

1 মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল

শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

6 মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময়

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

6 সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

3 হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক

সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

4 জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

সিলেটকে আরও আকর্ষণীয় ও নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরতে পর্যটকদের সেবার মান বাড়াতে হবে: হুমায়ুন কবির লিটন

সিলেটকে আরও আকর্ষণীয় ও নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরতে পর্যটকদের সেবার মান বাড়াতে হবে: হুমায়ুন কবির লিটন

4 সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

3 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

7 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য

1
6