editor

প্রকাশিত: 4:05 PM, September 26, 2026

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে অপহরণ, নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে পুলিশে দেওয়ার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শাহী ঈদগাহ উপ-পরিষদের উদ্যোগে শাহী ঈদগাহ পয়েন্টে সর্বস্তরের শ্রমজীবী পরিবহন শ্রমিকদের অংশগ্রহণে এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শাহী ঈদগাহ উপ পরিষদের আহবায়ক ও সাবেক সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, মহানগর উপ কমিটির সহ-সভাপতি ও শাহীঈদগাহ উপ পরিষদের সাবেক সম্পাদক এম বরকত আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক চালক জোট-২০৯৭ এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হুসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির কল্যাণ সম্পাদক ও আম্বরখানা-সালুটিকর উপ পরিষদের সভাপতি মোঃ আব্দুল মান্নান, ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, চালক জোট-২০৯৭ এর দরগা উপ কমিটির সভাপতি রইমুল ইসলাম, বালুচর উপ পরিষদের সভাপতি শ্রমিক দল নেতা আলী হুসেন, মুক্তিযোদ্ধা উপ পরিষদের সম্পাদক মোঃ রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জগলু আহমেদ, বিপ্লব আহমেদ, ৭০৭-এর শাহী ঈদগাহ উপ পরিষদের সাবেক সভাপতি শাহা আলম, সুরজ মিয়া, হানিফ আহমেদ, তিতাসের ছোট ভাই লিমন আহমদ, সাবেক সাংগঠনিক শোখ বাবুল মিয়া, আব্দুর রহীম, জাহিদ হোসেন মুল্লা, শাহীন আহমদ, অহিদ মিয়া, মুসলিম সরকার, সোহেল আহমেদ, বর্তমান ঈদগাহ কমিটির আনামত হোসেন ফগু, শাহা আলম, রুকন আহমদ হুমায়ুন আহমেদ, জাকির, বাবুল মিয়া রিপন মিয়া কাদির, সহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন রাজনৈতিক সংগঠন সামজিক সংগঠন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, লাইনম্যান মো. তিতাস খান আম্বরখানা পয়েন্টে দায়িত্ব পালনরত (ডিউটি) অবস্থায় ছিলেন। সেখান থেকে টিলাগড় উপ-পরিষদের সভাপতি নুরুল ইসলাম খানের নেতৃত্বে একদল লোক তাঁকে অন্যায়ভাবে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয় এবং পরিকল্পিতভাবে মাদক ও চাকু দিয়ে মিথ্যা সাজানো মামলা ফাঁসিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সমাবেশ থেকে শ্রমিক নেতৃবৃন্দ অবিলম্বে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা নিরীহ শ্রমিক তিতাসের বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

একইসাথে, অপহরণ ও মিথ্যা নাটক সাজানোর ঘটনার সাথে জড়িত টিলাগড় উপ-পরিষদের সভাপতিসহ কমিটির চিহ্নিত আসামীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বক্তারা। অন্যথায় সিলেটের সর্বস্তরের পরিবহন শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন তাঁরা।

মানববন্ধনে শাহী ঈদগাহ উপ-পরিষদের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সিএনজি চালক ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন