editor
প্রকাশিত: 4:47 PM, December 15, 2020
অনলাইন ডেস্ক
রাজধানীর উন্নয়নে সিটি করপোরেশনের সাথে আলোচনা করে, তাদের মতামত নিয়েই ড্যাপ বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ড্যাপের আহ্বায়ক মো. তাজুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানারস-এর সদস্যদের সাথে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, নগরীকে বসবাসের উপযোগী, দৃষ্টিনন্দন, পরিবেশসহ অন্যান্য উপাদান যাতে সংরক্ষিত হয় এসব বিষয় মাথায় রেখে ড্যাপ প্রণয়ন করা হয়েছে। রাজধানীর উন্নয়নে গৃহীত ড্যাপ বাস্তবায়নে সিটি করপোরেশন মুখ্য ভূমিকা পালন করতে পারে। তাই সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করেই কাজ করা হবে। আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।
মন্ত্রী বলেন, শহরের ক্ষতি হয় এমন কাজ আর করতে দেয়া হবে না। কাজ করতে গেলে বাধা আসবে, সমস্যা সমাধান করেই সামনে এগোতে হবে। ড্যাপে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ আছে এমনটি বলা যাবে না।কারণ ড্যাপ প্রণয়নের পর থেকে কাজ হয়েছে এবং চলমান আছে।
মন্ত্রী বলেন, পূর্বাচলের ১০ লাখ মানুষ বসবাসের জন্য বেইজ লাইন নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী রাস্তা-ঘাট, ভবনের উচ্চতা, নাগরিক সুযোগ-সুবিধাসহ যাবতীয় কিছু নির্ধারণ করা আছে। এখন ওই এলাকায় যদি ১০ লাখের বেশি লোক বসবাস করে স্বাভাবিকভাবেই তা আর বাসযোগ্য অবস্থায় থাকবে না। সভায় নগর পরিকল্পনাবিদরা দেশের প্রতিটি পৌরসভায় বিশেষ করে প্রথম শ্রেণীর পৌরসভাগুলোতে এজন করে নগর পরিকল্পনাবিদ নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রী সাংবাদিকদের বলেন, তাদের দাবি অত্যন্ত যৌক্তিক। কারণ পৌরসভায় নগর পরিকল্পনাবিদ থাকলে পরিকল্পিত অবকাঠামো নির্মাণ, প্রকল্প প্রণয়ন ও যাচাই বাচাইসহ সবকিছু প্ল্যান করতে পারবে।
এর আগে মন্ত্রী ঢাকা শহরকে বসবাসযোগ্য করার জন্য বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো দূর করা এবং ভবিষ্যতে যাতে নতুন সমস্যা সৃষ্টি না হয় সে বিষয়ে মতামত নেওয়ার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানারস-এর সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং ড্যাপের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব কমার্সের সভাপতি ড. আকতার মাহমুদসহ প্রতিষ্ঠানের নগর পরিকল্পনাবিদগণ উপস্থিত ছিলেন।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন