editor
প্রকাশিত: 2:21 PM, September 4, 2020
সিলেট বিভাগ গণদাবী পরিষদ সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে সিলেট শহরতলীর ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৪ থেকে ৯ নম্বর পর্যন্ত ওয়ার্ডকে সিলেট সিটি
কর্পোরেশনের অন্তর্ভূক্ত না করার দাবিতে এক মানববন্ধবন কর্মসূচী পালন করা
হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শাহপরান (রহ.) মাজার গেইটে এই মানববন্ধন
কর্মসূচী পালিত হয়।
সংগঠনের সভাপতি মো. রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.
ওয়াজেদ আলীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, খাদিমপাড়া
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিলাল, আনোয়ার হোসেন আনু মেম্বার, ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ, সিলেট সদর উপজেলা সিলেট বিভাগ গণদাবি পরিষদের সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ খাদেম, শেখ সেলিম, কবির আহমদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহ তথ্য ও প্রচার
সম্পাদক মাইন উদ্দিন পাটোয়ারী, অর্থ সম্পাদক আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক
লুৎফুর রহমান, সহ দপ্তর সম্পাদক জাকারিয়া আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
আনহার উদ্দিন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, সদস্য দুলাল
আহমদ, আনু মিয়া, সাবেক মেম্বার গৌছ উদ্দিন পাখি, আবুল কালাম নুর, আবু
বক্কর লিলু, জবরুল হোসেন, আব্দুল আলী, শামীম আহমদ সুমন, চান মিয়া, খলিলুর
রহমান পুতুল, মীর শাহী, শাহ আলম, রফিক মিয়া, জুয়েল আহমদ, বিল্লাল হোসেন
প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৩টি ওয়ার্ড ইতোমধ্যে
সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে বিচ্ছিন্নভাবে আরো কয়েকটি ওয়ার্ড সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত
করার প্রক্রিয়া চলছে। বক্তারা বলেন, ইউনিয়নবাসী সিটি কর্পোরেশনের
অন্তর্ভূক্ত হতে চান না। ইউনিয়নবাসীর এই দাবি মেনে নেওয়ার জন্য
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক, সিটি
মেয়র আরিফুল হক চৌধুরীর সুদৃষ্টি কামনা করেছেন। বক্তারা বলেন,
ইউনিয়নবাসীর দাবি উপেক্ষা করে যদি সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করার
পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কঠোর আন্দোলন কর্মসূচী
ঘোষণা দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে