editor

প্রকাশিত: 8:08 PM, December 11, 2020

সিন্ডিকেটের কারসাজিতে বাড়ছে তেল ও ডালের দাম

সিন্ডিকেটের কারসাজিতে বাড়ছে তেল ও ডালের দাম

অনলাইন ডেস্ক:

চালের পর এবার সিন্ডিকেটের থাবা পড়েছে ভোজ্যতেল ও ডালের বাজারে।  মিলগেট থেকে এ সিন্ডিকেট চক্র প্রতি সপ্তাহেই নিরবে এই দুইটি নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। ফলে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়েছে।  আর বাজারে ভোক্তারা নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছে।এদিকে পণ্য দুটির দাম বাড়ার চিত্র সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজারদর তালিকায় লক্ষ্য করা গেছে। টিসিবি বলছে, গত এক মাসে খোলা সয়াবিন প্রতি লিটারে দাম বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ।  পাশাপাশি গত বছর এ সময়ের তুলনায় দাম বেড়েছে ২০ দশমিক ৭১ শতাংশ।  এছাড়া বোতলজাত এক লিটার সয়াবিন তেলে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ।  আর বছরের তুলনায় লিটারে ৯ দশমিক ৫২ শতাংশ দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার পাম অয়েল লুজ দাম বেড়েছে ৫ দশমিক ১৭ শতাংশ ও বছরের ব্যবধানে বাড়ানো হয়েছে ৩২ দশমিক ৬১ শতাংশ।  অন্যটিকে টিসিবি বলছে, বছরের ব্যবধানে বড় দানার মসুরের ডাল প্রতি কেজিতে দাম বেড়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশ।  মাঝারি দানা মসুরের ডাল প্রতি কেজিতে দাম বেড়েছে ২১ দশমিক ৪৩ শতাংশ। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দিন পাঁচ লিটাল বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে সর্বোচ্চ ৫৫০ টাকা।  যা এক মাস আগে বিক্রি হয়েছে ৫২০ টাকা।  আর এক বছর আগে একই সময় বিক্রি হয়েছে ৫০০ টাকা।  এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১০৬-১০৭ টাকা।  যা এক মাস আগে বিক্রি হয়েছে ৯৮ টাকা ও এক বছর আগে একই সময় বিক্রি হয়েছে ৮৫ টাকা।  পাশাপাশি পাম অয়েল লুজ প্রতিলিটার বিক্রি হয়েছে ৯৬ টাকা।  যা এক মাস আগে বিক্রি হয়েছে ৯৩ টাকা ও এক বছর আগে একই সময় বিক্রি হয়েছে ৭৫ টাকা।  ডালের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার প্রতি কেজি বড় দানার মসুরের ডাল বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকা। যা এক মাস আগে বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকা ও এক বছর আগে একই সময়েরে তুলনায় বিক্রি হয়েছে ৬০ টাকা।কারওয়ান বাজারের মুদি বিক্রেতা মো. হুসেন আলী বলেন, মিলগেট থেকে মিল মালিকরা গত তিন থেকে চার মাস ধরে দফায় দফায় খোলা ভোজ্যতেলের দাম বাড়িয়েছে।  এখন তারা বোতলজাত সয়াবিনের দামও বাড়াচ্ছে।  তাই বেশি দাম দিয়ে এনে বেশি দরেই বিক্রি করতে হচ্ছে।  আর ডালের বাজারেও সিন্ডিকেট কাজ করছে।  তারা এক হয়ে সব ধরনের ডালের দাম বাড়িয়েছে।  যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে