editor
প্রকাশিত: 7:27 PM, March 8, 2025
সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
‘সিলটি পাঞ্চায়িত’ এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিছ আলী মামুনের সভাপতিত্বে এবং কবি ও লেখক কামাল আহমদের পরিচালনায় ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া শ্রীরামপুর মাদ্রাসার প্রিন্সিপাল ও সিদ্দিক আলী ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা জিলাল আহমদ। মাহফিলে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন লন্ডনে অবস্থানরত ‘সিলটি পাঞ্চায়িত’ এর সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘সিলটি পাঞ্চায়িত’ এর সিনিয়র সদস্য আমিনুজ্জামান চৌধুরী, সৈয়দ ফেরদৌস আহমদ, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি ডা. মো. ফয়জুল হক, গণদাবী নেতা রিয়াজ উদ্দিন, তরুণ সমাজকর্মী কয়েস আহমদ সাগর, ছড়াকার ও সংবাদকর্মী সাজ্জাদ আহমদ সাজু, ‘ইনসাফ’ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. মোশাহিদ আলী। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জিলাল আহমদ।
ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নে সিলেট বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সে তুলনায় উন্নয়ন ও গুরুত্বের দিক দিয়ে সিলেট অনেক বেশি পিছিয়ে রয়েছে। তাই সিলেট বিভাগের স্বায়ত্বশাসন এখন সিলেটবাসীর প্রাণের দাবীতে পরিণত হয়েছে, সেটা প্রদেশ কিংবা বিভাগ যে নামেই হোক না কেন। ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে ভারতের আসাম হতে পৃথক হয়ে সিলেটের জনগণ তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। তাই সিলেট বিভাগের স্বায়ত্বশাসনের দাবি অত্যন্ত যৌক্তিক। বক্তারা আরো বলেন, ১ কোটি ২০ লক্ষ সিলেটবাসীর মাতৃভাষা ‘সিলটি ভাষা’র রয়েছে নিজস্ব ঐতিহ্য। পৃথক বর্ণমালা বিশিষ্ট সিলটি ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা করতে হবে। বক্তারা স্বৈরাচার খুনী হাসিনা বিরোধী আন্দোলনে ‘সিলটি পাঞ্জায়িত’ বিশেষ ভূমিকা পালন করেছে উল্লেখ করে বলেন, বৈষম্য নিরসনের লক্ষে সারাদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করে ফ্যাসিবাদকে বিদায় করেছে। এ নতুন বাংলাদেশে সিলেটবাসীর প্রতি দীর্ঘদিনের অবহেলার নিরসন ও এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবী অবশ্যই পূরণ করতে হবে।-সংবাদ বিজ্ঞপ্তি
2 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা
1 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস
2 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন
3 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত
8 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
4 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
1 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
6 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম