editor
প্রকাশিত: 12:31 PM, October 11, 2025
সিলেট বিভাগে রেলপথ উন্নয়ন ও সেবাসংক্রান্ত ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে রেলওয়ের পক্ষ থেকে দেওয়া আশ্বাসে অসন্তুষ্ট আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে ১ নভেম্বর সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধের ঘোষণা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন রেলওয়ের জিআরএম মো. মহিউদ্দিন আরিফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই প্রমুখ।
বৈঠক শেষে আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই সাংবাদিকদের জানান, “রেলওয়ে কর্মকর্তারা কোনো বাস্তব পদক্ষেপ না নিয়ে কেবল প্রতিশ্রুতি শুনিয়েছেন। আমরা তাদের আশ্বাস ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।” তারা আরও বলেন, ৩১ অক্টোবরের মধ্যে ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। এদিন সিলেটবাসীকে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন