admin
প্রকাশিত: 6:47 PM, February 28, 2021
সিলেটের জালালাবাদ থানাধীন অস্ট্রেলিয়ার পয়েন্ট থেকে ইয়াবা ব্যবসায়ী আজির উদ্দিনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তার কাছ থেকে ৯পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আজির জালালাবাদ থানাধীন দখড়ী গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে। এ ঘটনায় জালালাবাদ থানায় এসআই জোবায়েদ খাঁন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জালালাবাদ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এরআগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এসআই জোবায়েদ খাঁনের নেতৃত্বে টিএসআই শহিদুল্লাহ, কনস্টেবল কামাল হোসেনসহ শিবের বাজার পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁন। তিনি জানান, গোপন তথ্যে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী আজির উদ্দিনকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৯পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। রবিবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন