admin

প্রকাশিত: 5:33 PM, October 19, 2025

সিলেটের আদালত প্রাঙ্গনে মব সৃষ্টি পরিকল্পিত হামলা প্রতিবাদে মানববন্ধন

সিলেটের আদালত প্রাঙ্গনে মব সৃষ্টি পরিকল্পিত হামলা প্রতিবাদে মানববন্ধন

সিলেটের আদালত প্রাঙ্গনে মব সৃষ্টি করে পরিকল্পিত ভাবে হামলা এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও ভুয়া সাংবাদিকদের দারা লাঞ্চিত করার প্রতিবাদে বৃহত্তর দক্ষিণ সুরমার সাধারণ নাগরিকবৃন্দের উদ্যোগে বরইকান্দি এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর রোববার সকাল ১১টায় বরইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মৌলানা মঞ্জুর আহমদ ও আহমদ আলী’র যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদ হোসেন, সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার কলি, তরুন সমাজ সেবক সুমেল আহমদ, হাজি আব্দুল মালিক শাহজাহান।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবারে আদালত প্রাঙ্গনে মব সৃষ্টি করে পরিকল্পিত ভাবে আমাদের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার বাসিন্দাদের উপর হামলা করেছে কিছু ভুয়া সাংবদিকরা। আমাদের এলাকার বাসিন্দা কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া কারাগারে। আইনি প্রক্রিয়া শেষে তিনি মুক্তি পাবেন। এটা আদালতের বিষয়। আইন সবার জন্য সমান। কিন্তু কিছু অতি উৎসাহি ভুয়া সাংবাদিকদের দারা আমাদের এলাকার বাসিন্দারে লাঞ্চিত করা হয়েছে। তাদের উপর হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকরা আমাদের বন্ধু, তারা জাতির দর্পন। প্রকৃত সাংবাদিকরা এরকম আচরন করতে পারে না।

গত বৃহস্পতিবারে আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন অনেক সাংবাদিক। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তিনি ভুয়া সাংবাদিক নয়ন সরকারের মুঠোফোনটি কেড়ে নেয়ার এবং ভেঙে ফেলার যে অভিযোগ উঠেছে, এই ভিডিওটি কোথায়?

অন্যদিকে আরেকটি অনলাইন পোর্টালের সাংবাদিক বিশাল দে’র মুঠোফোন কেড়ে নেন ওয়াদুদের ছেলে কাজী বায়জিদ আহমেদ। পরে বিশালের মুঠোফোনে থাকা ভিডিও চিত্রটি মুছে সেটি আবার ফিরিয়ে দেন বায়জিদ। এই ঘটনারও ভিডিওটি কোথায়?

ঘটনাস্থলে এতো সাংবাদিকরা উপস্থিত থাকলেও এই সব ভিডিওটি কেনইবা কেউ প্রকাশ করেন নি? আমরা কি মেনে নেবো এটা, মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এর আগেও আলফু মিয়াকে আদালতে আনা হয়েছিল, সেদিনতো এরকম কোনো ঘটনা ঘটেনি! এই হামলা পরিকল্পিত। আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের কি শান্তিপূর্ণ ভাবে এই দেশে বাঁচার অধিকার নেই? আমরা প্রশাসনের মাধ্যমে এই ঘটনার সুষ্টু তদন্ত দাবি জানাচ্ছি।

মানববন্ধনে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হাজি ফারুক আহমদ, এমদাদ হোসেন, হাজি ফখরুল ইসলাম, শাহজাহান মিয়া, মো. সুহেদ আলী, হিরা মিয়া, ফয়জুর রহমান, রফিক মিয়া, জামাল মিয়া, রমিন উল্লাহ, শফিউল ইসলাম।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- আহমদ মিয়া, আমজদ মিয়া, সুহেল আহমদ, আহমদ ইসলাম, শাহান আহমদ, কাশেম আহমদ, লায়েক আহমদ, শামিম আহমদ, ইজ্জাত আহমদ, সুজন আহমদ, রাজন আহমদ, সাদেক আহমদ, মঞ্জুর আহমদ, জুয়েল আহমদ, সুয়েল আহমদ, কাজি আফছর আহমদ, নিজাম উদ্দিন, রায়হান আহমদ, শাহী আহমদ, ফয়সাল আহমদ, মামুন আহমদ, মিটু ইসলাম, জাহেদ আহমদ, ফখরুল ইসলাম, ফয়সল ইসলাম. জাকির, আব্দুল কাইয়ুম সাগর, মাইসা, সঞ্জয়, মাহবুব আলম সানি, আশরাফ আহমেদ, রনি আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন