editor

প্রকাশিত: 4:37 PM, March 15, 2026

সিলেটের উন্নয়নে উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে ‘গণদাবী ফোরাম’-এর স্মারকলিপি প্রদান

সিলেটের উন্নয়নে উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে ‘গণদাবী ফোরাম’-এর স্মারকলিপি প্রদান

সিলেট বিভাগের সার্বিক উন্নয়নের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগ গণদাবী ফোরাম।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সিলেট সার্কিট হাউসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী) হুমায়ুন কবিরের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট-এর নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে পুণ্যভূমি সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো এবং পর্যটন খাতের উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপি প্রদানকালে গণদাবী ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহণকালে উপদেষ্টা হুমায়ুন কবির ধৈর্য সহকারে নেতৃবৃন্দের কথা শোনেন এবং সিলেটের উন্নয়নে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখিত দাবি সমূহ, বাংলাদেশের অন্যতম প্রবাসী জনগোষ্ঠী অধ্যুষিত সিলেট বিভাগের অধিবাসী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে অবিলম্বে “সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে প্রথম শ্রেণীর আন্তর্জাতিক বিমান বন্দরে” রূপান্তরের সকল অবকাঠামো নির্মাণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর হইতে সকল আন্তর্জাতিক রুটে দেশী বিদেশী সকল যাত্রীবাহি ও কার্গো বিমানের সরাসরি ফ্লাইট চালু করার যথাযথ ব্যবস্থা গ্রহন করা। সিলেট বিভাগের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে অভিলম্বে সিলেট-ঢাকা-তামাবিল স্থলবন্দর মহাসড়ককে ছয় লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে উন্নয়নের যাবতীয় কার্যাদি সম্পূর্ণ করে যান-বাহন চলাচলের উপযুক্ত করা। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের সাথে রেল যোগাযোগের একমাত্র মাধ্যম সিলেট -আখাউড়া রেল লাইনকে ব্রডগেজ ডাবল লাইনে উন্নিত করে অবিলম্বে উহার উন্নয়ন ও সম্প্রসারণ কাজ সম্পূর্ণ করে ট্রেন চলাচলের উপযুক্ত করা এবং ঐ রেল লাইনের সকল পুরাতন ব্রীজ ও ষ্টেশন ও জংশন সমূহের আবশ্যকীয় অবকাঠামো নির্মাণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সিলেট বিভাগে দেশী বিদেশী পর্যটকদের আগমন বৃদ্ধি ও যাতায়াতের সুবিধার্থে সিলেট- ঢাকা ও সিলেট-চট্টগ্রামে যাতায়াতকারী সকলট্রেনে বগির সংখ্যা বৃদ্ধি ও নতুন দুইটি আন্তঃনগর ট্রেইন চালুর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সিলেট বিভাগে দেশী বিদেশী পর্যটকদের আগমন বৃদ্ধি ও যাতায়াতের সুবিধার্থে সিলেট- ঢাকা ও সিলেট-চট্টগ্রামের মধ্যে যাতায়াতকারী সকল আন্তঃনগর ট্রেইনে শীতাতপ নিয়ন্ত্রিত আসন ও বগির সংখ্যা বৃদ্ধি, ট্রেন ও যাত্রী সেবার মান উন্নয়ন এবং প্রবাসী ও পর্যটকদের জন্য আসন সংরক্ষনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সিলেট বিভাগের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে সকল স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের উন্নয়ন, আধুনিকায়ন, সকল স্থল বন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের “পর্যটন সেন্টার” স্থাপনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে যাতায়াতকারী সকল দেশী-বিদেশী যাত্রী ও পর্যটকদের সহযোগী ও দর্শনার্থীদের ব্যবহারের সুবিধার্থে অবিলম্বে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের একটি “দর্শনার্থী বিশ্রামাগার” নির্মাণ ও চালু করার যথাযথ ব্যবস্থা গ্রহন করা। ভুমিকম্পের দূর্যোগ প্রবণ এলাকা হিসাবে স্বীকৃত সিলেটে অগ্নি দূর্ঘটনা কিংবা ভূমিকম্পের দুর্যোগকালে বহুতলা ভবন থেকে উদ্ধার কার্য্য পরিচালনার জন্য বিভাগীয় ফায়ার ষ্টেশন ও সিলেট মেট্রোপলিটন এলাকার সকল থানা ফায়ার ষ্টেশনে সকল আধুনিক সরঞ্জামাদি মজুদ ও সরবরাহের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। ভুমিকম্পের দূর্যোগ পূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত ও স্বীকৃত সিলেটের মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানায় অবিলম্বে একটি করে আধুনিক “ফায়ার ষ্টেশন” স্থাপন, প্রতিষ্ঠা ও নির্মাণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। বন্যা, ভুমিকম্প ও প্রাকৃতিক দূর্যোগ প্ৰবন এলাকা হিসাবে স্বীকৃত সিলেট বিভাগের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সুবিধার্থে সিলেট বিভাগের প্রতিটি ইউনিয়নে একটি করে ফ্লাড সেন্টার নির্মাণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আগাম ঘূর্ণিঝড়, খড়া, বন্যা ও ভূমিকম্পের পুর্বাভাস সংক্রান্ত আগাম তথ্যাদি প্রদানের লক্ষ্যে সিলেটে একটি আধুনিক প্রযুক্তি সুবিধা সম্বলিত ‘প্রাকৃতিক দূর্যোগ পূর্বাভাস কেন্দ্র’ স্থাপন ও প্রতিষ্ঠার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশের জাতীয় উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতির অন্যতম অংশীদার বাংলাদেশের প্রবাসীদেরকে অনলাইনে অথবা দূতাবাসের মাধ্যমে সহজ পদ্ধতিতে স্বল্প সময়ে জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন