editor

প্রকাশিত: 6:37 PM, January 20, 2021

সিলেটের জাফলংয়ে মুক্তিযোদ্ধা সন্তানের লাশ উদ্ধার, আটক ৩

সিলেটের জাফলংয়ে মুক্তিযোদ্ধা সন্তানের লাশ উদ্ধার, আটক ৩

গোয়াইনঘাট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদী থেকে শফিকুর রহমান নামের স্থানীয় এক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ  দুপুরের দিকে জাফলং চা-বাগান সংলগ্ন এলাকার ডাউকি নদী থেকে থানা পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শফিকুর রহমান উপজেলার লাবু উত্তর পাড়া গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

এ বিষয়ে শফিকুর রহমানের বাবা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী বাদী হয়ে ১০-১২ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রুজু করা হয়। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার জাফলং চা-বাগান এলাকার কেন্দুর ছেলে স্বপন ও চাউরাখেল গ্রামের সংকর দে’র ছেলে অমূল্য দে এবং নয়াবস্তি গ্রামের করিম মিয়ার ছেলে আব্দুর নূর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ জানুয়ারি) রাতে শফিকুর রহমানসহ কয়েকজন শ্রমিক ডাউকি নদীর জাফলং চা-বাগান এলাকায় পাথর উত্তোলন করতে যান। এ সময় একদল দুর্বৃত্ত এসে পাথর উত্তোলনে বাধা দেয় এবং তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে তাদের হাত থেকে বাঁচতে শফিকুর রহমানের সঙ্গে থাকা অন্য ৫ জন দৌড়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করতে পারলেও পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হন শফিকুর। নিখোঁজের পর গোয়াইনঘাট থানার পুলিশ ও সিলেটের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে চেষ্টা চালিয়েও তার কোনো খোঁজ পাননি।

পরবর্তীতে স্থানীয় লোকজন আজ বুধবার দুপুরে ডাউকি নদীতে শফিকুর রহমানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল মান্নান ও আবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারনামীয় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামিদের যত দ্রুত সম্ভব আটক করে আইনের আওতায় আনা হবে।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়