editor
প্রকাশিত: 9:29 PM, July 30, 2025
সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অনকলোজি বিভাগের আইএমও ডাঃ এজাজ উদ্দিন সানি ময়ূরপঙ্গি স্টার এওয়ার্ড ও সাকসেস এওয়ার্ড-২০২৫ লাভ করেছেন।
গত ২৭ জুলাই ঢাকা কালচারাল একাডেমি আয়োজিত সাকসেস এওয়ার্ড-২০২৫ (সিজন-০২) যমুনা ফিউচার পার্কের ইস্ট এট্রিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথমবারের মত সিলেট এর ডাঃ এজাজ উদ্দিন সানি বেস্ট ইনফ্লুয়েন্সার ও ফুড ব্লগার হিসেবে এওয়ার্ড লাভ করেন।
এর আগে গত ২৫ জুলাই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়াম আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত ময়ূরপঙ্গি স্টার এওয়ার্ড-২০২৫ (সিজন-০৪) এ কনটেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে নমিনেশন পেয়ে ইনফ্লুয়েন্সার ও ব্লগার হিসেবে ডাঃ এজাজ উদ্দিন সম্মাননা গ্রহণ করেন।
পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চলচিত্র, নাটক, সংগীত, নৃত্য, মডেলিং, ব্যবসা, উদ্যোগক্তা, খেলাধুলা, কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মাননা দেওয়া হয়।
ডাঃ এজাজ সিলেট নগরীর খোজারখলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, রন্ধনশিল্পী লায়ন খয়রুন্নেছা শেলী ও মরহুম সিরাজ উদ্দিনের ছোট ছেলে এবং ব্যবসায়ী, রাজনীতিবিদ মাজহার উদ্দিনের ভাই।
ডাঃ এজাজ উদ্দিন সিলেটের বিভিন্ন হোটেল-রেস্তোরা, ব্যবসা, প্রতিষ্ঠান, ভ্রমণ নিয়ে কাজ করেন। তিনি বেশ কিছু প্রতিষ্ঠানের ব্যান্ড এ্যাম্বাসেডর। পারিবারিক ব্যবসা-বাণিজ্য দেখার পাশাপাশি তিনি সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।
সিলেটের প্রথম ইনফ্লুয়েন্সার ও ফুড ব্লগার হিসেবে এই বিশেষ ২টি এওয়ার্ড পেয়ে ডাঃ এজাজ উচ্ছসিত। তিনি জানান, বাংলাদেশের সাথে সাথে সিলেটকেও বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষে কাজ করে যাচ্ছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন