editor
প্রকাশিত: 12:41 PM, September 8, 2020
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলায় পাথর কোয়ারিসমূহ খুলে দিয়ে লাখো শ্রমিক ব্যবসায়ীর জীবন-জীবিকা রক্ষা করা
আহবান জানিয়েছেন বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল (৯ সেপ্টেম্বর) নগরীর এক অভিজাত েেহাটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে
নেতৃবৃন্দরা বলেন, অত্র এলাকার শ্রমজীবী ও ব্যবসায়ী পাথর আহরণ করে যুগ যুগ ধরে
জীবিকা নির্বাহ করে আসছে। সিলেটে বৃহৎ শিল্প-কারখানা না থাকার দরুণ
কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না থাকায় এ পাথর কোয়ারিকে অবলম্বন করে বৃহৎ
জনগোষ্ঠী নির্ভরশীল। বিগত কয়েক বছর পরিবেশ বিনষ্টের কারণে স্থানীয় প্রশাসন
পাথর কোয়ারি সমুহ বন্ধ করে দিয়েছে। ফলে এ পেশার সাথে সংশ্লিষ্ট লাখো
মানুষের জীবনে নেমে এসছে গভীর অনিশ্চয়তা।
নেতৃবন্দরা আরো বলেন, কিছু দুবৃর্ত্ত প্রভাবশালীদের ছত্রছায়ায় বোমা মেশিন
দিয়ে পাথর উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি ও শ্রমজীবি মানুষ পাথর আহরণ থেকে
বঞ্চিত হয়। সাংবাদিকদের লেখনি ও প্রশাসনের কার্যকর ভুমিকার কারণে পাথর
কোয়ারিগুলো বোমা মেশিন মুক্ত হয়। কিন্তু বোমা মেশিন বন্ধ করতে গিয়ে
এলাকার পাথর কোয়ারি সমুহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে রোজগার বঞ্চিত
লাখো জনগোষ্ঠী এ করোনাকালে চরম দু:সহ কষ্টে দিন কাটা্েধসঢ়;চ্ছ।
এ অবস্থা উত্তরণের জন্য প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে পাথর আহরনের সুযোগ
প্রদান অত্যন্ত জুরুরী বলে মত দেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বোমা মেশিন মুক্ত, পরিবেশ বান্ধব পাথর আহরণের সুযোগ করে
অত্র অঞ্চলের শ্রমিক -ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করার জোর দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য ও উপস্থিত ছিলেন, আবদুল জলিল, দেলওয়ার হোসেন, রফিকুল
হক, ইলিয়ান উদ্দিন সেলিম, সাইফুল ইসলাম, নুরুল আমিন, সিরাজুল ইসলাম,
শওকত আলী বাবলু, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম, আজিজ উদ্দিন, আতিক
প্রমুখ।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 8 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১
5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)